সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া মহিষের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখা হয়, ‘বেচারা! ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটি বিরক্ত।’
আসন্ন ঈদুল আযহায় বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি খামারে আলোড়ন তুলেছে অ্যালিবেনো জাতের একটি মহিষ।
ধবল গায়ের রঙ, গোলাপি আভা আর ব্যতিক্রমী সোনালি চুলের ধরনের জন্য মহিষটির মালিক জিয়া উদ্দিন মৃধা এর নাম রেখেছিলেন ডনাল্ড ট্রাম্প, যা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোরও নজর কেড়ে নেয়।
এমনকি ইরান-অ্যামেরিকা যুদ্ধকে কেন্দ্র করে মহিষটি হয়েছে কূটনৈতিক হাতিয়ার। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নিয়ে বিদ্রূপ করতে রাশিয়ায় অবস্থিত ইরান দূতাবাস কর্তৃপক্ষ বেছে নেয় কোরবানির এ পশুকে।
দূতাবাসটি তাদের সামাজিক মাধ্যম এক্সে গত শুক্রবার (২২মে) এক পোস্টে মহিষটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভিন্নভাবে তুলনা করে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া মহিষের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে বলা হয়, ‘বেচারা! ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটি বিরক্ত।’
বিশেষ দ্রষ্টব্য দিয়ে আরও লিখা হয়, ‘ট্রাম্পের মতো দেখতে মহিষটিকে দেখতে মানুষের ভিড় জমে যাওয়ায়, সে তার ক্ষুধা হারিয়ে ফেলেছে।’