সোশ্যাল সিকিউরিটি ও সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম-এসএসআইয়ের আওতায় থাকা প্রায় ৭৬ শতাংশ অ্যামেরিকানের মাসিক ভাতা ২০২৭ সালের ভিতর ৩দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেতে যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এক ঘোষণায় নিশ্চিত করেছে এ তথ্য।
সংস্থাটি জানায়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে ৩ শতাংশ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোশ্যাল সিকিউরিটির ও এসএসআইয়ের আওতায় আছেন অবসর প্রাপ্ত জীবিত ব্যক্তি অথবা মৃত হলে উপযুক্ত পরিবারের সদস্য, প্রতিবন্ধী, দৃষ্টিপ্রতিবন্ধী এবোঞ ৬৫ বছরের বেশি বয়সী নিম্ন আয়ের মানুষ।
ইউএস ব্যুরো অব লেবার স্ট্যাটাসটিকস প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে শহরাঞ্চলের মজুরিভোগী ও কেরানিশ্রেণির কর্মীদের ভোক্তা মূল্যসূচক (সিপিআই-ডব্লিউ) এক বছরে ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে সূচকটির গড় বৃদ্ধির হার ছিল প্রায় ৩ দশমিক ৬ শতাংশ। এই সূচকের ভিত্তিতেই প্রতি বছর ভাতা বৃদ্ধির হার নির্ধারণ করা হয়।
নতুন এই বৃদ্ধির ফলে সোশ্যাল সিকিউরিটির সুবিধাভোগীরা ২০২৭ সালের জানুয়ারি থেকে বাড়তি অর্থ পাবেন। আর এসএসআই সুবিধাভোগীদের জন্য নতুন হার কার্যকর হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর থেকে।
২০২৬ সালে ভাতা বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৮ শতাংশ। ফলে আগামী বছর ভাতা বৃদ্ধির হার আরও বাড়ছে।
এদিকে, ইরান যুদ্ধের পর বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় আমেরিকায় মূল্যস্ফীতি আবারও বেড়েছে। এর ফলে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
সাম্প্রতিক সময়ে ডিজেলের মতো পরিশোধিত জ্বালানি পণ্যের দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়েছে।