ছুটির মৌসুমে ভ্রমণপিপাসুদের ভিড়ে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা লাইনের চাপ বেড়ে যায়। তবে এই উপচে পড়া ভিড়ের কথা মাথায় রেখে, ট্রান্সপোর্ট সেক্রেটারি শন পি. ডাফি একটি নতুন উদ্যোগ নেয়ার কথা ঘোষণা করেছেন।
এই উদ্যোগের নাম দেয়া হয়েছে, ‘দ্য গোল্ডেন স্টেজ অফ ট্রাভেল স্টার্ট উইথ ইউ।’ এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিমান ভ্রমণে শ্রদ্ধা এবং ভদ্র আচরণ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা শুরু করা।
এটি যাত্রী, গেট স্টাফ, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং পাইলটদের জন্য ভ্রমণকে আরও শান্তিপূর্ণ ও সহজ করতে সদয় এবং শৃঙ্খলাপূর্ণ আচরণ উৎসাহিত করবে।
প্রচারণার ভিডিওটি শুরু হয় বিমানযাত্রার স্বর্ণযুগের এক স্মৃতিচারণমূলক দৃশ্যের মধ্য দিয়ে যেখানে বর্ণনাকারী, ভদ্রতার কথা উল্লেখের সময় মার্জিত পোশাক পরা যাত্রীদের চিত্রিত করা হয়েছে।
এরপর দেখানো হয় একটি সম্পূর্ণ বিপরীতে পরিবর্তিত চিত্র। যেখানে বর্তমান সময়ের বিমানের ক্লিপগুলোর একটি সিরিজ রয়েছে। এটিতে দেখা যায় খালি পায়ে আসা যাত্রীদের সিটের ওপর পা রাখার ফুটেজ এবং বিমানে বিশৃঙ্খল যাত্রীদের মারামারির ক্লিপ। ভিডিওটি একটি স্পষ্ট বার্তা দেয়- ‘ভদ্রতা গেটে থেমে থাকে না’ এবং দর্শকদের অনুরোধ করে এতে বলা হয়, ‘আকাশে শিষ্টাচার ও ভদ্রতা ফিরিয়ে আনুন।’
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর ২০১৯ সালের তথ্যানুযায়ী, বিমানযাত্রার সময় উচ্ছৃঙ্খল আচরণের ঘটনা ৪০০ শতাংশ বেড়েছে যা ব্যাঘাতমূলক আচরণ থেকে শুরু করে সরাসরি সহিংসতায় পৌঁছেছে।একই বছরেই ১৩,৮০০-এর বেশি যাত্রীর উচ্ছৃঙ্খল ঘটনা সামনে এসেছে। এরপর ২০২০ সাল থেকে এই ঘটনার সংখ্যা ৬ গুণ বৃদ্ধি পেয়েছে এবং ২০২৪ সালে ২০১৯ সালের তুলনায় দ্বিগুণ হয়েছে। অন্যদিকে, ২০২১ সালে প্রতি ৫ জন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের মধ্যে একজন শারীরিক হামলার শিকার হয়েছেন।
এ বিষয়ে প্রচারণায় আরও বলা হয়েছে, ‘কোনও সন্দেহ নেই, আমরা ভ্রমণের সময় আনন্দ, সৌজন্যমূলক ও আন্তরিক কথোপকথন - এই বিষয়গুলো ভুলে গেছি। অ্যামেরিকানরা ইতোমধ্যেই বিভক্ত এবং চাপে ভুগছে। আমরা সকলেই ভদ্রতা, শিষ্টাচার এবং সাধারণ জ্ঞান ফিরিয়ে আনতে আমাদের ভূমিকা পালন করতে পারি। আমরা একটি দেশ হিসেবে আরও সংযুক্ত হওয়ার চেষ্টা করতে পারি।’