ফেডারেল শাটডাউন বন্ধে অ্যামেরিকার আইনসভার নিম্নকক্ষে ভোট প্রদান শুরু হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়, বুধবার বিকেল ৫টা থেকে শুরু হওয়া ভোট কার্যক্রম চলবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, সরকারের অচলাবস্থা ভাংতে বৈঠক বিরতির ৫০ দিন পর নিম্নকক্ষের মুখপাত্র মাইক জনসন ভোটের আয়োজন করেছেন।
ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের যৌথ ভোটে শাটডাউন বন্ধের প্রস্তাব পাস হলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার রাতে তাতে স্বাক্ষর করবেন।
আইনসভার উচ্চকক্ষ সিনেটে সোমবার ডেমোক্র্যাটিক পার্টির কয়েকজন সদস্য রিপাবলিকান সদস্যদের সঙ্গে যুক্ত হয়ে ফেডারেল শাটডাউন বন্ধ ও ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত তহবিল বরাদ্দের প্রস্তাব পাস করেন।
এর ভিত্তিতে হাউস অব রিপ্রেজেনটেটিভসে ভোটের আয়োজন করা হয়।
চলতি বছর পহেলা অক্টোবর থেকে শুরু হওয়া ৪৩ দিনব্যাপী এ অচলাবস্থা অ্যামেরিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ফেডারেল শাটডাউন।