নিউ ইয়র্ক সিটির কুইন্সে বাকবিতণ্ডার জেরে বৃদ্ধ প্রতিবেশীকে হত্যার অভিযোগে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি হলেন দিমিত্রয়োস মানেসিস(৪৮)। তার বিরুদ্ধে হত্যা ও অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, ওই ঘটনায় নিহত ভুক্তভোগী হলেন ৭৫ বছর বয়সী জর্জ ডোর্দুনাস।
বোরোর অ্যাস্টোরিয়া এলাকায় ২৫-৭৫ থার্টি থার্ড স্ট্রিটের একটি আবাসিক ভবন থেকে মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে ডোদুর্নাসকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়।
ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস টিম ঘটনাস্থলেই ভুক্তভোগীকে মৃত ঘোষণা করে।
তার কয়েক ঘণ্টা পর সন্দেহভাজনকে আটক করা হয়। ঘটনাটি আরও খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।