মামদানির শপথ অনুষ্ঠানে নেতানিয়াহুকে আমন্ত্রণ অ্যাডামসের, কড়া মন্তব্য মামদানির

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৮ ২০২৫, ৮:৩০ হালনাগাদ: ফেব্রুয়ারি ২৩ ২০২৬, ২:১৪

অ্যাডামসের সঙ্গে মামদানির বৈঠক করার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। ছবি: টিবিএন কোলাজ

অ্যাডামসের সঙ্গে মামদানির বৈঠক করার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। ছবি: টিবিএন কোলাজ

  • 0

ইসরায়েলে একটি সম্মেলনে মেয়র এরিক অ্যাডামস বলেছেন, নিউ ইয়র্কের ইহুদি বাসিন্দাদের উচিত তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকা। তিনি আরও বলেন, শহরটি এখন বিভক্ত।

নিউ ইয়র্ক সিটির মেয়র-ইলেক্ট জোরান মামদানির নেতৃত্বে শহরের নতুন প্রশাসনের জন্য চলছে প্রস্তুতি। এদিকে বর্তমান মেয়র এরিক অ্যাডামস সোমবার বৈঠক করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে।

বৈঠকে তিনি নেতানিয়াহুকে মামদানির শপথ অনুষ্ঠানেও অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

অপরদিকে নিউ ইয়র্কবাসীদের জন্য সামর্থ্য অনুযায়ী সহায়তা জারি রাখছেন মামদানি। মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ব্রঙ্কসের একটি ফুড প্যান্ট্রিতে তিনি অসচ্ছলদের জন্য হট লাঞ্চ বিতরণ করেন।

মামদানি এরিক অ্যাডামসের বৈঠকের বিষয়ে বলেন, নিউ ইয়র্কবাসী এমন এক শহরে বসবাস করতে গিয়ে ভুগছে, যে শহরকে তারা নিজ ঘর বলে মনে করে, আর নেতানিয়াহুর সঙ্গে এমন বৈঠক আমাদের শহরের 'সামর্থ্যের সংকট' সমাধানে কোনো ভুমিকা রাখছে না।’

তিনি আরও বলেছেন, তাই এটি স্পষ্ট কেন, নিউ ইয়র্কবাসী নতুন প্রশাসনের অপেক্ষায়। নতুন প্রশাসন শহরের মানুষের চাহিদা বুঝবে এবং সাধারণ মানুষের কথা বলবে যা যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্কিত নয়।

মামদানি গাজা অঞ্চলে ইসরায়েলি আক্রমণকে গণহত্যা হিসেবে সমালোচনা করেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন, তিনি তাকে গ্রেপ্তারের চেষ্টা করবেন।

এদিকে ইসরায়েলে একটি সম্মেলনে মেয়র এরিক অ্যাডামস বলেছেন, নিউ ইয়র্কের ইহুদি বাসিন্দাদের উচিত তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকা। তিনি আরও বলেন, শহরটি এখন বিভক্ত। ৪৯ শতাংশ নিউ ইয়র্কবাসী স্পষ্টভাবে জানিয়েছে তারা ‘অ্যান্টি-ইসরায়েল’ দৃষ্টিভঙ্গি সমর্থন করে না।

অ্যাডামসের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মেয়র-ইলেক্ট জোরান মামদানি নিশ্চিত করেছেন যে তিনি শহরের ইহুদি কমিউনিটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

মামদানি বলেন, ‘আমার দায়িত্ব কেবল নিউ ইয়র্কের ইহুদি কমিউনিটিকে সুরক্ষা দেওয়া নয়, বরং তাদের শহরে উৎসব, শ্রদ্ধা ও ভালোবাসা পাওয়ার অধিকার নিশ্চিত করা’

অ্যাডামস ইসরায়েল সফর শেষে উজবেকিস্তান সফরে যাওয়ায় প্রথমবারের মতো অ্যাডামসের সঙ্গে মামদানির বৈঠক করার পরিকল্পনা স্থগিত করা হয়েছে।