Skip to main content

মামদানিকে হত্যার হুমকি: অভিযুক্তের বিরুদ্ধে ২২ অভিযোগ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮ ২০২৫, ২০:০৯ হালনাগাদ: ডিসেম্বর ২৯ ২০২৫, ৭:৪৫

নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানি। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানি। ছবি: রয়টার্স

  • 0

দোষী সাব্যস্ত হলে অভিযুক্তকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানিকে হত্যার হুমকিদাতাকে কুইন্সের একটি আদালতে অভিযুক্ত করা হয়েছে।

জেরেমি ফিস্টেলের বিরুদ্ধে আনা হয়েছে ২২টি অভিযোগ।

আইউইটনেস নিউজ জানায়, অভিযুক্ত ফিস্টেল টেক্সাসের বাসিন্দা। গত সপ্তাহে গ্রেপ্তার করে তাকে নিউ ইয়র্ক জেলে পাঠানো হয় এবং পরবর্তী সময়ে তাকে আদালতে উপস্থিত করার আদেশ দেওয়া হয়।

সংবাদমাধ্যমটির খবরে আরও বলা হয়, কুইন্সের আদালত তার বিরুদ্ধে চারটি সন্ত্রাসমূলক হুমকি, চারটি ঘৃণাপ্রসূত সন্ত্রাসমূলক হুমকি, সাতটি দ্বিতীয় মাত্রার ঘৃণাপ্রসূত গুরুতর হেনস্তা এবং সাতটি দ্বিতীয় মাত্রার গুরুতর হেনস্তার অভিযোগ আনা হয়েছে।

কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাৎজ এক বিবৃতিতে জানান, অভিযুক্ত একজন নির্বাচিত মেয়র পদপ্রার্থীকে ইসলামবিদ্বেষী বার্তা পাঠিয়েছেন। পাশাপাশি তাকে অ্যামেরিকা ত্যাগ করার, হত্যা করার এবং পরিবারের নিরাপত্তা নিয়ে হুমকি দেওয়া হয়। আদালত এই সহিংস আচরণ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে। অ্যামেরিকার রাজনীতিতে ঘৃণার কোনো জায়গা নেই।

দোষী সাব্যস্ত হলে অভিযুক্তকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।

মামদানিকে হত্যার হুমকির ঘটনায় শঙ্কা প্রকাশ করেন আসন্ন মেয়র নির্বাচনের অন্যান্য মেয়র পদপ্রার্থীরা। এ ধরনের আচরণ সবার নিরাপত্তার জন্যই হুমকি বলে মন্তব্য করেন তারা।