যে ৬ বিষয়ে সাক্ষ্য দিবেন বন্ডি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১ ২০২৬, ১৬:৩৭

অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। ছবি: রয়টার্স

অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। ছবি: রয়টার্স

  • 0

বিষয়গুলো হলো ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস-ডিওজে  এপস্টিনের অসম্পূর্ণ নথি প্রকাশ, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরোধীদের প্রতি ডিওজের আচরণ, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই কর্তৃক ভোট ব্যালট বাজেয়াপ্তকরণ, কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির সুনির্দিষ্ট সদস্যদের বিরুদ্ধে অভিযোগ না আনা, বাতিল হওয়া মামলা পুনরায় চালু করা ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা।

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সম্পর্কিত নথি প্রকাশ, ট্রাম্প প্রশাসন কর্তৃক বিরোধী দলের সদস্যদের হয়রানিসহ আলোচিত ৬টি বিষয়ে সাক্ষ্য দিতে যাচ্ছেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

এবিসি নিউজ জানায়, বুধবার হাউস জুডিশিয়ারি কমিটিতে গুরুত্বপূর্ণ এসব বিষয়ে ব্যাখ্যা দিবেন অ্যাটর্নি জেনারেল।

বিষয়গুলো হলো ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস-ডিওজে এপস্টিনের অসম্পূর্ণ নথি প্রকাশ, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরোধীদের প্রতি ডিওজের আচরণ, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই কর্তৃক ভোট ব্যালট বাজেয়াপ্তকরণ, কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির সুনির্দিষ্ট সদস্যদের বিরুদ্ধে অভিযোগ না আনা, বাতিল হওয়া মামলা পুনরায় চালু করা ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা।

সম্প্রতি প্রয়াত যৌন অপরাধী এপস্টিন সম্পর্কিত ৩০ লাখেরও বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করেছে ডিওজে, যেখানে জড়িত আছে প্রভাবশালী ব্যক্তিদের নাম।

তবে কংগ্রেসের ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টির অভিযোগ, প্রকাশিত নথিগুলোর উল্লেখযোগ্য অংশ লুকিয়ে রাখা হয়েছে এবং বিচার বিভাগ তথ্য মুছে ফেলেছে। এ বিষয়ে আইনপ্রণেতাদের প্রশ্নের উত্তর দিবেন বন্ডি।

অন্যদিকে ২০২০ সালে জর্জিয়ায় ভোট ব্যলট বাজেয়াপ্ত করে এফবিআই। ওই ঘটনায় বন্ডির ভূমিকা ও ট্রাম্পের প্রমাণ ছাড়া ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ বিষয়ে উত্তর দিবেন বন্ডি।

গত বছর ছয়জন ডেমোক্র্যাট সদস্য একটি ভিডিও বার্তায় সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, তারা অবৈধ আইন মানতে বাধ্য নয়। তবে ওই ৬ সদস্যদের বিষয়ে অভিযোগ আনতে ব্যর্থ হন বন্ডি। এ বিষয়টি নিয়ে আইনপ্রণেতাদের কাছে ব্যাখ্যা দিবেন বন্ডি।

সেই সঙ্গে ট্রাম্প প্রশাসনের আমলে সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কমে ও নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে বাতিল হওয়া অভিযোগ পুনরায় চালু করা সম্পর্কে জবানবন্দি দিবেন বন্ডি।