ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩ ২০২৬, ১৮:০২ হালনাগাদ: ফেব্রুয়ারি ১৪ ২০২৬, ১৬:২৬

ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে
  • 0

ইরানে দেশজুড়ে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা।

মঙ্গলবার পর্যন্ত অন্তত ২ হাজার ৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে অ্যামেরিকা ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি।

এই সংখ্যাটি গত কয়েক দশকে ইরানে সংঘটিত যেকোনো বিক্ষোভ বা অস্থিরতার তুলনায় সর্বোচ্চ। পরিস্থিতিকে অনেকেই ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব-পরবর্তী সহিংসতার সঙ্গে তুলনা করছেন।

বিক্ষোভ চলাকালে সরকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিলে কয়েকদিন পর প্রথমবারের মতো বিদেশে ফোন করতে পারছেন ইরানিরা।

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন প্রথমবারের মতো এত বড় নিহতের সংখ্যার কথা ইঙ্গিত করেছে, দেশটিতে “অনেক শহীদ” রয়েছেন, তবে তারা এখনও আনুষ্ঠানিক কোন সংখ্যা প্রকাশ করেনি।