অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫ ২০২৫, ৫:৩৫ হালনাগাদ: মার্চ ৯ ২০২৬, ১৭:১৭

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। ছবি: দ্য ডেইলি ক্যাম্পাস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। ছবি: দ্য ডেইলি ক্যাম্পাস

  • 0

অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। নির্বাচিত প্রার্থীদের বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ । দেশের অন্যতম বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ট্রেইনি এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ০৩ অক্টোবর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: ট্রেইনি এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

চাকরির ধরন: ফুল টাইম

অন্যান্য যোগ্যতা: সোর্সিং, ক্রয়, সরবরাহ শৃঙ্খল, অথবা মাঠ পর্যায়ে কেনার অভিজ্ঞতা (পচনশীল পণ্যের অভিজ্ঞতা অগ্রাধিকার)। স্থানীয় বাজার, কৃষিক্ষেত্র এবং মৌসুমী পণ্য সম্পর্কে ভালো জ্ঞান।কৃষক এবং পাইকারদের সাথে সম্পর্ক গড়ে তোলা। রিপোর্টিংয়ের জন্য মাইক্রোসফট এক্সেল/ওয়ার্ডের প্রাথমিক জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ০৩ অক্টোবর ২০২৫