Skip to main content

বাহারাইন ও আরব-আমিরাতের উপকূল দখলের ইঙ্গিত ইরানের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫ ২০২৬, ১৭:১৪

বাহরাইন ও আমিরাতের উপকূলীয় অঞ্চল দখল করতে পারে ইরান বলে সতর্ক করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি। ছবি: মিডল ইস্ট আই

বাহরাইন ও আমিরাতের উপকূলীয় অঞ্চল দখল করতে পারে ইরান বলে সতর্ক করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি। ছবি: মিডল ইস্ট আই

  • 0

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন অ্যামেরিকা-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধকে কেন্দ্র করে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

চলমান যুদ্ধের ভিতর মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চল দখল করতে পারে ইরান বলে সতর্ক করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে সিমিয়ারি বলেন, ইরানের সামরিক বাহিনী এখন ওইসব অঞ্চলে অভিযান চালাতে প্রস্তুত।

প্রয়োজন হলে ইরান উপসাগরীয় অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতি মৌলিকভাবে পরিবর্তন করে ফেলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সিমিয়ারি আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের উপকূলে প্রবেশ করা আমাদের পরিকল্পনার অংশ।‘

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন অ্যামেরিকা-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধকে কেন্দ্র করে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ ইরানের হামলার নিন্দা জানিয়ে বলেছেন, তার দেশ “কখনো সন্ত্রাসীদের দ্বারা ব্ল্যাকমেইল হবে না।”

তার এই বক্তব্য ছিল সাবেক ফরাসি কূটনীতিক জেরার আরোর মন্তব্যের প্রতিক্রিয়া।

আরোর প্রশ্ন তুলেছিলেন, অ্যামেরিকার সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা দেশটিকে কতটা ঝুঁকির মধ্যে ফেলছে।

এর আগে আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধে ইরানের প্রকাশ্য আগ্রাসন অঞ্চলটির নিরাপত্তা ভাবনায় বড় প্রভাব ফেলছে এবং এর ফলে ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করা হচ্ছে।

এদিকে, এক অ্যামেরিকান এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, আমিরাত যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত এবং যুদ্ধটি কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।