মামদানির শপথ পাঠের দায়িত্বে জেমস ও সেন্ডার্সের নাম ঘোষণা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৩ ২০২৫, ৮:৪১

বার্নি সেন্ডার্স, জোরান মামদানি ও লেটিশিয়া জেমস (বাঁ পাশ থেকে)। ছবি: রয়টার্স

বার্নি সেন্ডার্স, জোরান মামদানি ও লেটিশিয়া জেমস (বাঁ পাশ থেকে)। ছবি: রয়টার্স

  • 0

প্রচলিত নিয়ম অনুযায়ী পহেলা জানুয়ারি সিটি হলে মামদানির শপথ পাঠের মধ্য দিয়ে শুরু হবে অভিষেক অনুষ্ঠান। এদিন মধ্যরাতে সিটি হলে মামদানিকে প্রথম শপথ পাঠ করাবেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জোরান মামদানির ক্ষমতা গ্রহণের বাকি আর আর মাত্র কয়েকদিন।

প্রচলিত নিয়ম অনুযায়ী পহেলা জানুয়ারি সিটি হলে মামদানির শপথ পাঠের মধ্য দিয়ে শুরু হবে অভিষেক অনুষ্ঠান।

এদিন মধ্যরাতে সিটি হলে মামদানিকে প্রথম শপথ পাঠ করাবেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

মামদানির প্রশাসন ট্রানজিশন টিম রোববার এক ঘোষণায় নিশ্চিত করেছে এ তথ্য।

কর্তৃপক্ষ আরও জানায়, ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানটি আয়োজিত হবে দুই পর্বে।

প্রথম পর্বে শপথ পাঠের পর সিটি হলের বাইরে দিনব্যাপী চলবে উৎসবমুখর ব্লক পার্টি।

নিউ ইয়র্ক বাসীর জন্য উন্মুক্ত এ উৎসবে জনসমক্ষে আবারও শপথ পাঠ করবেন মামদানি।

ওই সময় নিউ ইয়র্কের তরুণ এ নেতাকে শপথ পাঠ করাবেন প্রবীণ ডেমোক্র্যাটিক নেতা ও সিনেট সদস্য বার্নি সেন্ডার্স।

আইউইটনেস নিউজ জানায়, মধ্যরাতে শুরু হওয়া এ অভিষেক অনুষ্ঠানে মামদানির সঙ্গে থাকবেন তার পরিবারের সদস্যরা।

পাশাপাশি দ্বিতীয় পর্বে ব্লক পার্টির আয়োজনে অংশ নিবেন ৪ হাজার নিবন্ধিত নিউ ইয়র্কবাসী।

এবার উৎসবটি ম্যানহাটনের ক্যানিয়ন অব হিরোস সড়কজুড়ে বিস্তৃত হওয়ায় টিকেট ছাড়াও উপভোগ করতে পারবেন হাজার হাজার দর্শনার্থী।

মামদানি জানান, উৎসবটির পরিকল্পনা এমভাবে করা হয়েছে যেন নিউ ইয়র্কবাসী সিটির নতুন যুগের সূচনায় সহজে অংশ নিতে পারেন।