
বিরাট কোহলির সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তামান্না

টিবিএন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪ ২০২৫, ৯:০৮ হালনাগাদ: ফেব্রুয়ারি ১০ ২০২৬, ২৩:৫৩

বিরাট কোহলির সাথে তামান্না ভাটিয়া। ছবি: ইন্ডিয়া ফোরাম
- 0
সেদিনের পর আমি আর কখনও বিরাটের সাথে দেখা করিনি -তামান্না
একসময় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং পাকিস্তানি ক্রিকেটার আবুদল রাজ্জাকের সাথে সম্পর্কে জড়িয়েছেন বলে খবরের শিরোনাম হয়েছেন ভারতের জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া।
বিষয়গুলো নিয়ে কখনওই প্রকাশ্যে কথা বলতে দেখা যায়নি তামান্নকে। তবে এবার বিরাট ও রাজ্জাকের সাথে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বাহুবালী খ্যাত এই অভিনেত্রী।
দ্য লালানটপ-এর সাথে এক সাক্ষাৎকারে বিরাট ও রাজ্জাকের সাথে তার সম্পর্কের গুঞ্জনকে সেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তামান্না। এসব ভিত্তিহীন ভাইরাল প্রতিবেদনগুলোকে মজার ও বিব্রতকর বলে উল্লেখ করেন তিনি।
বিরাট কোহলির সাথে তার সম্পর্ককে গুজব উল্লেখ করে তামান্না জানান, বিজ্ঞাপনে কাজ করার সুবাদে দুজনের কিছু ছবি ভাইরাল হয়।
নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমার খুব খারাপ লাগছে কারণ আমি মাত্র একদিনের জন্য তার সাথে দেখা করেছি। শুটিংয়ের শেষে সেদিনের পর আমি আর কখনও বিরাটের সাথে দেখা করিনি। না আমি তার সাথে আর কোনদিন কথা বলেছি, না দেখা করেছি।'
অন্যদিকে ২০২০ সালে একটি গয়না দোকানের অনুষ্ঠানে আব্দুল রাজ্জাকের সাথে তার একটি ছবি ভাইরাল হয়। যা তাদের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি করে।
গুজবের প্রতিক্রিয়ায় তামান্না বলেন, ইন্টারনেট একটা মজার জায়গা। ইন্টারনেটের তথ্য অনুযায়ী, আব্দুল রাজ্জাকের সাথে আমার কিছু সময়ের জন্য বিয়ে হয়েছিল।’ তামান্না রাজ্জাককে উদ্দেশ্য করে বলেন, তার ২-৩টি সন্তান আছে। এটা খুবই লজ্জাজনক ছিল।
অভিনত্রী স্পষ্ট করে বলেন দুই ক্রিকেটারের সাথে তার সম্পর্কের দাবি ভিত্তিহীন এবং গুজব। ভুল ব্যাখ্যার ওপর ভিত্তি করে এসব গুজব ছড়িয়েছে বলেও দাবি তামান্নার।
তামান্না এমন মানুষদের সাথে তার সম্পর্কের গুজব নিয়ে যুক্ত অস্বস্তি প্রকাশ করেছেন যাদের সাথে তার কোনও সম্পর্ক নেই।
তিনি বলেন, ‘এটা খুবই বিব্রতকর যখন মিডিয়া আপনাকে এমন একজনের সাথে যুক্ত করে যার সাথে আপনার কোনও সম্পর্ক নেই।’
সময়ের সাথে সাথে এই ধরণের ঘটনার সাথে কীভাবে মানিয়ে নিয়েছেন সে সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘সময় লাগে, কিন্তু অবশেষে মেন নিতে হয় যে এ বিষয়ে কারও করার কিছু নেই।’