অ্যামেরিকায় স্থগিত হলো বাংলাদেশি অভিবাসী ভিসা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩ ২০২৬, ১৪:৩০

ঢাকায় অবস্থিত অ্যামেরিকান দূতাবাস সোমবার এক বার্তায় জানিয়েছে এ তথ্য।

ঢাকায় অবস্থিত অ্যামেরিকান দূতাবাস সোমবার এক বার্তায় জানিয়েছে এ তথ্য।

  • 0

যেসব দেশ অ্যামেরিকার সরকারি কল্যাণমূলক সুবিধা বেশি হারে ব্যবহার করছে, তার মধ্যে আছে বাংলাদেশের নাম। যার ফলে বাংলাদেশ থেকে অভিবাসী নেওয়ার প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে।

বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে অভিবাসী ভিসা স্থগিত করেছে অ্যামেরিকা। ঢাকায় অবস্থিত অ্যামেরিকান দূতাবাস সোমবার এক বার্তায় জানিয়েছে এ তথ্য।

কর্তৃপক্ষ জানায়, সরকারি কল্যাণমূলক সুবিধার অপব্যবহার রোধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দূতাবাস থেকে প্রকাশিত বার্তায় বলা হয়, অ্যামেরিকান করাদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন তা নিশ্চিত করা।

এই স্থগিতাদেশের ফলে আমাদের যাচাই ও বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করার সময় মিলবে। যার মাধ্যমে অ্যামেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া যাবে।

ওই বার্তায় আরও জানানো হয়, যেসব দেশ অ্যামেরিকার সরকারি কল্যাণমূলক সুবিধা বেশি হারে ব্যবহার করছে, তার মধ্যে আছে বাংলাদেশের নাম।

যার ফলে বাংলাদেশ থেকে অভিবাসী নেওয়ার প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে।