ব্রুকলিনে কন এডিসনের ১২০০ গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১ ২০২৬, ১৬:১৮

বিদ্যুৎ বিচ্ছিন্ন পরিস্থিতির স্বীকার গ্রাহকেরা পার্ক স্লোপ ও বোয়েরাম হিলের বাসিন্দা। ছবি: গ্রোক

বিদ্যুৎ বিচ্ছিন্ন পরিস্থিতির স্বীকার গ্রাহকেরা পার্ক স্লোপ ও বোয়েরাম হিলের বাসিন্দা। ছবি: গ্রোক

  • 0

কন এডিসন কর্তৃপক্ষ জানায়, লবণ মিশ্রিত তুষার গলা পানি মাটির নিচে থাকা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কন এডিসনের ১২০০ গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আইউইটনেস নিউজ জানায়, ভারী তুষারপাতে সৃষ্ট বৈদ্যুতিক গোলযোগের ফলে রোববার সকাল থেকে গ্রাহকেরা এ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

বিদ্যুৎ বিচ্ছিন্ন পরিস্থিতির স্বীকার গ্রাহকেরা পার্ক স্লোপ ও বোয়েরাম হিলের বাসিন্দা।

কন এডিসন কর্তৃপক্ষ জানায়, লবণ মিশ্রিত তুষার গলা পানি মাটির নিচে থাকা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কর্মীরা দ্রুত বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন, তবে তুষারপাতে অনেক জায়গায় ম্যানহোল ঢেকে যাওয়ায় কাজ বিলম্বিত হচ্ছে।

ইতোমধ্যে পার্ক স্লোপ এলাকায় সাময়িকভাবে জেনারেটর সংযোগ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সংযোগ সম্পর্কিত পরিস্থিতি জানতে গ্রাহকদের প্রতিষ্ঠানটির আউটেজ-ম্যাপ অনুসরণ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।