ইরান ইস্যুতে ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২ ২০২৬, ১৬:৩১

ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের প্রধান জো কেন্ট পদত্যাগ করেছেন। ছবি: আল জাজিরা

ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের প্রধান জো কেন্ট পদত্যাগ করেছেন। ছবি: আল জাজিরা

  • 0

সামাজিকমাধ্যমে মঙ্গলবার প্রকাশিত এক চিঠিতে কেন্ট জানান, তিনি বিবেকের তাড়নায় চলমান এ যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। সেই সঙ্গে ইরান আমেরিকার জন্য এখনও কোনো হুমকির কারণ ছিলনা বলে মন্তব্য করেন তিনি।

ইরানের সঙ্গে অ্যামেরিকার যুদ্ধের কারণে ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছেন।

স্বেচ্ছায় পদত্যাগ করা ওই কর্মকর্তা হলেন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের প্রধান জো কেন্ট।

সামাজিকমাধ্যমে মঙ্গলবার প্রকাশিত এক চিঠিতে কেন্ট জানান, তিনি বিবেকের তাড়নায় চলমান এ যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। সেই সঙ্গে ইরান আমেরিকার জন্য এখনও কোনো হুমকির কারণ ছিলনা বলে মন্তব্য করেন তিনি।

কেন্ট বলেন, ‘ইরান আমাদের দেশের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। বরং ইসরায়েল ও তার প্রভাবশালী অ্যামেরিকান লবির চাপেই আমরা এই যুদ্ধে জড়িয়েছি।‘

কেন্টের এসব বক্তব্য প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে এমন শক্তিশালী প্রমাণ ছিল যা ইঙ্গিত দেয়, ইরান অ্যামেরিকায় হামলার প্রস্তুতি নিচ্ছিল।‘

বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করেই প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান লেভিট।

এ বিষয়ে কেন্ট গণমাধ্যমে কোনো প্রশ্নের জবাব দেননি। একই সঙ্গে অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির একজন অন্যতম সমর্থক হিসেবে পরিচিত কেন্ট। সেই সঙ্গে বিভিন্ন সময় বিদেশে অ্যামেরিকার সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে আসছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানকে কেন্দ্র করে অ্যামেরিকার সামরিক পদক্ষেপের বৈধতা নিয়ে ইতোমধ্যে বিতর্ক তৈরি হয়েছে।

কিছু বিশেষজ্ঞ মনে করছেন, আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধ শুরুর জন্য একটি স্পষ্ট ও তাৎক্ষণিক হুমকি থাকা প্রয়োজন।

বিশ্লেষকদের মতে, কেন্টের পদত্যাগ ট্রাম্প প্রশাসনের ভেতরে ইরান যুদ্ধ নিয়ে মতপার্থক্য আরও বাড়িয়ে দিবে।