Skip to main content

ঢাকায় ইউএস এম্বাসির ভিসা নিয়ে নতুন বার্তা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯ ২০২৬, ৮:৪৮

ঢাকায় ইউএস এম্বাসির ভিসা নিয়ে নতুন বার্তা
  • 0

ঢাকায় অবস্থিত ইউএস এম্বাসির নতুন বার্তা। সোমবার দূতাবাসের ভেরিফাইড ফেসবুকে পেজে একটি পোস্ট করা হয় ভিসা সংক্রান্ত নতুন পরিবর্তন নিয়ে।



পোস্টে বলা হয় অ্যামেরিকায় ভ্রমণ বা ব্যবসার উদ্দেশ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে B1/B2 ভিসা প্রক্রিয়ায়। আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশি আবেদনকারীরা যদি ওই তারিখের পর B1/B2 ভিসা অনুমোদন পান, তাহলে তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হবে।
তবে এই নিয়মটি পূর্ববর্তী ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ, ২১ জানুয়ারি ২০২৬–এর আগে যাদের বৈধ B1/B2 ভিসা ইস্যু হয়েছে, তাদের কোনো বন্ড দিতে হবে না।
ভিসা আবেদনকারীদের স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে—
ভিসা ইন্টারভিউয়ের আগে কোনো অবস্থাতেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম অর্থ প্রদান করলে তা ভিসা অনুমোদনের নিশ্চয়তা দেয় না এবং এ ধরনের অর্থ ফেরতযোগ্যও নয়। পাশাপাশি, তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে বন্ড পরিশোধ করলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসা পাওয়ার পর নির্ধারিত শর্ত মেনে অ্যামেরিকায় অবস্থান করলে এবং সময়মতো দেশ ত্যাগ করলে আবেদনকারীর জমা দেওয়া বন্ড পরবর্তীতে ফেরত দেওয়া হবে।
এই নতুন নীতির ফলে বাংলাদেশি ভ্রমণকারীদের ভিসা প্রক্রিয়ায় অতিরিক্ত আর্থিক প্রস্তুতির প্রয়োজন হবে।