নিউ ইয়র্ক সিটির প্রেসবাইটেরিয়ান হাসপাতালের বিক্ষোভরত কর্মীরা সমঝোতা চুক্তি স্বাক্ষরে রাজি হওয়ার মধ্য দিয়ে শেষ হতে চলছে সিটিতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা নার্সদের বিক্ষোভ।
আইউইটনেস নিউজ জানায়,শুক্রবার দুপুর ১টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সমঝোতা চুক্তিটির পক্ষে ভোট দিবেন হাসপাতালটির ৪হাজার ২০০জন কর্মী।
হাসপাতালটির কর্তৃপক্ষ জানায়, এবারের চুক্তিতে বিক্ষোভরত নার্সদের দাবি অনুযায়ী বেশ কয়েকটি শর্ত মেনে নেওয়া হয়েছে।
মেনে নেওয়া শর্তগুলো হলো তিন বছরে ১২শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি,কর্মীসংখ্যা বৃদ্ধি, কর্মক্ষেত্রে সহিংসতা প্রতিরোধে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করা।
এর আগে রোববার(১৫ ফেব্রুয়ারি) শর্ত পূরণ সাপেক্ষে ধর্মঘট অব্যহতি দিয়ে কর্মস্থলে ফিরেন নিউ ইয়র্ক সিটির মাউন্ট সাইনাই ও মন্টিফিওরির হাসপাতালের ১০০০০ হাজার নার্স।
তবে শর্ত পূরণ না হওয়ায় চুক্তি স্বাক্ষরে অসম্মতি জানিয়েছিলেন প্রেসবাইটেরিয়ান হাসপাতালের প্রায় চার হাজার নার্স।
ওই সময় হাসপালটির বিক্ষোভরত ৩০০০হাজার নার্সের বিপক্ষ ভোটে সমঝোতা চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ ও নিউ ইয়র্ক স্টেইট নার্সেস অ্যাসোসিয়েশন-এনওয়াইএসএ ।
বেতন বৃদ্ধি, কর্মী সংখ্যা বাড়ানো , নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যবীমা সুবিধাসহ বিভিন্ন দাবিতে তিন হাসপাতালের নার্সরা কাজে অব্যহতি দিয়ে বিক্ষোভ শুরু করেছিলেন গত ১২ জানুয়ারি।
ছয় সপ্তাহ ধরে চলমান বিক্ষোভটি পুরোপুরি শেষ হবে প্রেসবাইটেরিয়ান হাসপাতালের বিক্ষোভরত কর্মীদের ভোট প্রদানের মধ্য দিয়ে।