অপরাধ দমন
ট্রাম্পের পরবর্তী লক্ষ্য শিকাগো, নিউ ইয়র্ক সিটি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩ ২০২৫, ০:৫৩

শিকাগো পুলিশের গাড়ির সামনে হাত নাড়ছেন বাহিনীর দুই সদস্য। ছবি: শিকাগো পুলিশ ডিপার্টমেন্ট

শিকাগো পুলিশের গাড়ির সামনে হাত নাড়ছেন বাহিনীর দুই সদস্য। ছবি: শিকাগো পুলিশ ডিপার্টমেন্ট

  • 0

ওয়াশিংটন ডিসিতে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর চলমান তৎপরতার মধ্যে ট্রাম্প এ কথা জানান।

শিকাগো ও নিউ ইয়র্ক সিটি ফেডারেল সরকারের অপরাধ দমন চেষ্টার সম্ভাব্য পরবর্তী দুটি লক্ষ্য বলে শুক্রবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন ডিসিতে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর চলমান তৎপরতার মধ্যে ট্রাম্প এ কথা জানান।

সিবিএস নিউজ জানায়, এ মন্তব্যের মধ্য দিয়ে রাজধানী শহরের বাইরে অপরাধবিরোধী তৎপরতা সম্প্রসারণের স্পষ্ট ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট।

ওই সময় ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা ট্রাম্প রিপোর্টারদের জানান, প্রয়োজনে ‘নিয়মিত সেনা’ নামানো হবে রাজধানীতে।

সেনা নামানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করাটা হবে অ্যামেরিকার মাটিতে ট্রাম্প কর্তৃক সামরিক বাহিনী ব্যবহারের উল্লেখযোগ্য বৃদ্ধি।

প্রেসিডেন্ট জানান, পুলিশের সঙ্গে মিলে ন্যাশনাল গার্ড যে অবিশ্বাস্য কাজ করেছে, তাতে সত্যিকার অর্থে তিনি সম্মানিত।

তিনি জানান, প্রশাসনকে এখন পর্যন্ত নিয়মিত সামরিক বাহিনী আনতে হয়নি। দরকার হলে সেটি করতে চায় প্রশাসন।

শিকাগোতে অপরাধবিরোধী তৎপরতা শুরুর ইচ্ছার কথা জানিয়ে ট্রাম্প বলেন, ‘শিকাগো বিশৃঙ্খল।’

অ্যামেরিকার তৃতীয় সর্বোচ্চ জনবহুল শহরটির মেয়রের সমালোচনা করে প্রেসিডেন্ট বলেন, ব্র্যান্ডন জনসন মারাত্মক অদক্ষ।

তার ভাষ্য, ‘শিকাগোর জনগণ’ ফেডারেল সরকারের উপস্থিতির জন্য আকুতি জানাচ্ছে।

শিকাগোর রিপাবলিকান সমর্থকদের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “তারা লাল টুপি পড়ছেন...আফ্রিকান অ্যামেরিকান ভদ্রনারী, সুন্দর ভদ্রনারীরা বলছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, দয়া করে শিকাগোতে আসুন।’”

ওই সময় শিকাগোর পর নিউ ইয়র্ক সিটিতে ফেডারেল সরকার অপরাধ দমন তৎপরতা চালাতে চায় বলেও জানান ট্রাম্প।