Skip to main content

যুদ্ধবিরতি হলেও ইরানের পারমাণবিক কেন্দ্রে কর্মী ফেরত পাঠাবে না রাশিয়া

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯ ২০২৬, ১৫:২৬ হালনাগাদ: এপ্রিল ৯ ২০২৬, ১৭:৪১

ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর। ছবি: আল জাজিরা

ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর। ছবি: আল জাজিরা

  • 0

ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর, যা রাশিয়ার সহায়তায় নির্মিত ও পরিচালিত। ফেব্রুয়ারিতে অ্যামেরিকা ও ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে কেন্দ্রটি চারবার হামলার শিকার হয়েছে।

অ্যামেরিকা-ইরান যুদ্ধ বিরতি ঘোষণা করলেও ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া কর্মীদের এখনই ফেরত পাঠানোর কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম।

সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সেই লিখাচেভ বলেন, ‘আমরা এখনো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করছি না।

‘আমাদের সহকর্মীদের সেখানে ফিরে যাওয়ার সময় এখনো আসেনি।‘

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘যুদ্ধবিরতি ঘোষণার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও তা পুরোপুরি স্থিতিশীল নয়।

‘পরিস্থিতি মোটামুটি একই রয়ে গেছে। যুদ্ধবিরতির পর কিছুটা স্বস্তি এসেছে ঠিকই, কিন্তু এটি কীভাবে শেষ হবে, তা এখনো স্পষ্ট নয়।‘

রোসাটমের তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বুশেহর কেন্দ্রে কর্মরত মোট ৬৩৯ জনের মধ্যে ৬১১ জনকে ইতিমধ্যে আর্মেনিয়ার মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক সেখানে অবস্থান করছেন।

ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর, যা রাশিয়ার সহায়তায় নির্মিত ও পরিচালিত।

ফেব্রুয়ারিতে অ্যামেরিকা ও ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে কেন্দ্রটি চারবার হামলার শিকার হয়েছে।