ব্রুকলিনে শুক্রবার রাতে পুলিশের হেফাজতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়, কিংস কাউন্টি ক্রিমিনাল কোর্টের হাজতে ওই ব্যক্তির মৃত্যু হয়।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, ৪৬ বছর বয়সী ওই ব্যক্তি অসুস্থ ছিলেন। শুক্রবার রাত ১০টার পর তাকে অচেতন ও নিথর পড়ে থাকতে দেখা যায়।
এ ব্যক্তির মৃত্যুর তদন্ত করছেন প্রধান ময়নাতদন্তকারী।