Skip to main content

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১ ২০২৬, ১৪:৩৭ হালনাগাদ: এপ্রিল ২১ ২০২৬, ১৮:২১

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প
  • 0

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি সেটা করতে চাই না। আমাদের হাতে খুব বেশি সময় নেই।”

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সিএনবিসি-কে দেওয়া এক তিনি দাবি করেন, আলোচনায় অ্যামেরিকা শক্ত অবস্থানে রয়েছে এবং শেষ পর্যন্ত একটি “দারুণ চুক্তি” হবে।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি সেটা করতে চাই না। আমাদের হাতে খুব বেশি সময় নেই।”

ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অ্যামেরিকা শক্ত অবস্থানে আছে এবং শেষ পর্যন্ত একটি “চমৎকার চুক্তিতে পৌছানো সম্ভব হবে।

তিনি বলেন, সমঝোতায় পৌঁছানোর জন্য খুব বেশি সময় নেই। তবে তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে রাজি হয়, তাহলে তারা নিজেদের “খুব ভালো অবস্থানে” নিতে পারবে।

এছাড়া আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প দাবি করেন, তেহরান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও ইরান প্রতিনিধিদের ইসলামাবাদে পাঠাবে।

ট্রাম্প বলেন, “যখন তারা বলেছিল তারা কাউকে পাঠাবে না, তখন আমি বলেছিলাম তারা পাঠাবে। তাদের পাঠানো ছাড়া কোনো উপায় নেই। আমার মনে হয়, শেষ পর্যন্ত আমরা একটি দারুণ চুক্তিতে পৌঁছাবো। আমার মনে হয়, তাদের আর কোনো বিকল্প নেই।”

পরে ট্রাম্প সিএনবিসি-কে বলেন, “আমি বোমা হামলার প্রত্যাশা করছি, কারণ সেটাই ভালো মনোভাব হবে।”

এদিকে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে প্রকাশ্য সমালোচনা, আলোচনার পথকে ক্ষতিগ্রস্ত করছে।

ট্রাম্প বলেন তিনি, ‘আলোচনা প্রক্রিয়া চলাকালীন তাদের এ ধরনের সমালোচনা করা উচিত নয়। কারণ এটি আলোচনাকে ক্ষতিগ্রস্ত করে।’

ক্ষতির ব্যাখ্যা হিসেবে ট্রাম্প বলেন, ‘সমালোচনা অন্য পক্ষকে (ইরান) আশাবাদী করে কিন্তু আমি তাদের এ জাতীয় কোনো আশা দিতে চাই না।’

সিএনবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধ নিয়ে হাউস মাইনোরটি লিডার হাকিম জেফ্রিসসহ বিভিন্ন ডেমোক্র্যাটিক নেতার সমালোচনার পর, মূলত বিরোধী দলকে ইঙ্গিত করে এ কথা বলেন তিনি।

ট্রাম্পের মন্তব্যটি এমন সময় এলো, যখন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সসহ শীর্ষ অ্যামেরিকান কূটনীতিকরা আজ শান্তি আলোচনার দ্বিতীয় বৈঠকের জন্য পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবেন।