বিদ্যুৎ বিভ্রাটের কারণে আজ(শুক্রবার) নিউজার্সি থেকে নিউ ইয়র্ক ও ফিলাডেলফিয়া রুটে চলা বেশ কয়েকটি ট্রেন বিলম্ব ও বাতিল হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়, পোর্টাল ব্রিজ এলাকায় অ্যামট্রাক রেল পরিষেবার বৈদ্যুতিক তারে গোলযোগের ফলে এ ঘটনা ঘটে। এতে করে ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রী।
অ্যামট্রাক কর্তৃপক্ষ জানায়, রেললাইনে বৈদ্যুতিক ত্রুটি মেরামতের কাজ চলছে। যার ফলে ট্রেনগুলোর চলাচলে ২৫ থেকে ৬০ মিনিট পর্যন্ত বিলম্ব হতে পারে।
মেরামত শেষ না হওয়া পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে বলে যাত্রীদের সতর্ক করা হয়েছে।
হালনাগাদ তথ্য পেতে যাত্রীদের রেল পরিষেবাটির ওয়েবসাইট অনুসরণ করতে অনুরোধ জানানো হয়।