স্বর্ণের দাম ৫,১০০ ডলার ছাড়াল: নিরাপদ আশ্রয়ের খোঁজ, নাকি বৈশ্বিক অনিশ্চয়তার অ্যালার্ম?

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭ ২০২৬, ১০:২৪ হালনাগাদ: ফেব্রুয়ারি ৩ ২০২৬, ৬:৩৫

স্বর্ণের দাম ৫,১০০ ডলার ছাড়াল: নিরাপদ আশ্রয়ের খোঁজ, নাকি বৈশ্বিক অনিশ্চয়তার অ্যালার্ম?
  • 0

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো ৫,১০০ ডলার প্রতি আউন্স ছাড়িয়েছে। একই সঙ্গে রুপা ও প্লাটিনামও ছুঁয়েছে সর্বকালের সর্বোচ্চ স্তর।

আন্তর্জাতিকরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তারমধ্যে নিরাপদ বিনিয়োগের খোঁজে স্বর্ণের দিকেঝুঁকছেন বিনিয়োগকারীরা। এর প্রভাব পড়েমূল্যবান ধাতুর বাজারে। সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো ৫,১০০ডলার প্রতি আউন্স ছাড়িয়েছে। একই সঙ্গে রুপাও প্লাটিনামও ছুঁয়েছে সর্বকালের সর্বোচ্চ স্তর।

স্পটমার্কেটে স্বর্ণের দাম২ শতাংশ বেড়ে প্রতি আউন্স৫,০৭৯.৬৬ ডলারেদাঁড়ায়। একপর্যায়ে দাম ওঠে ৫,১১০.৫০ ডলারপর্যন্ত। ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য অ্যামেরিকার গোল্ডফিউচারও ২ শতাংশ বেড়েদাঁড়ায় ৫,০৭৮.৫০ডলারে।

স্বর্ণের এইউত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছেঅ্যামেরিকান ডলারের দুর্বলতা। বহু মাসের মধ্যেনিম্নস্তরের কাছাকাছি অবস্থান করায় ডলারভিত্তিক সম্পদঅন্যান্য মুদ্রাধারী বিনিয়োগকারীদের কাছে তুলনামূলকভাবে সস্তাহয়ে উঠেছে।

বাজারবিশ্লেষকদের মতে, চলতি বছরমূল্যবান ধাতুর বাজারের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে রাজনীতি।অনলাইন বুলিয়ন মার্কেটপ্লেস বিলিয়ন ভল্টের গবেষণা প্রধান অ্যাড্রিয়ান অ্যাশ বলেন, মূল্যবান ধাতুর বাজারে বড় ফ্যাক্টর এখন “ট্রাম্প এবং ট্রাম্প”।তার ভাষায়, এশিয়া ও ইউরোপজুড়ে প্রথমবারবিনিয়োগে নামা ব্যক্তিগত বিনিয়োগকারীদেরঢেউ সোনা ও রুপারবাজারে প্রবেশ করেছে।

সাম্প্রতিকভূরাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে, যখনঅ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দেন—কানাডা যদিচায়নার সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করে, তাহলে অ্যামেরিকা১০০ শতাংশ শুল্ক আরোপ করবে। একইসঙ্গে অ্যামেরিকা ও জাপানের মধ্যেসমন্বিত মুদ্রা হস্তক্ষেপের সম্ভাবনাও বিনিয়োগকারীদের নজরে রয়েছে।

এ সপ্তাহে ফেডারেল রিযার্ভএর বৈঠক অনুষ্ঠিত হওয়ারকথা। ধারণা করা হচ্ছে, সুদেরহার অপরিবর্তিত থাকবে। তবে ফেড চেয়ারম্যানজেরোম পাওয়েলকে ঘিরে ট্রাম্প প্রশাসনেরফৌজদারি তদন্ত এই বৈঠককে ছায়াচ্ছন্নকরেছে। ট্রাম্প প্রকাশ্যে সুদের হার কমানোর জন্যচাপ দিচ্ছেন, যা সুদবিহীন সম্পদস্বর্ণের জন্যসহায়ক বলে মনে করছেনবিশ্লেষকরা।

চলতিবছর এখন পর্যন্ত স্বর্ণের দামপ্রায় ১৮ শতাংশ বেড়েছে।২০২৫ সালে এই বৃদ্ধিছিল প্রায় ৬৪ শতাংশ। গতবছরই সোনা প্রথমবারের মতো৩,০০০ ও ৪,০০০ ডলার প্রতিআউন্সের মাইলফলক অতিক্রম করে।

বিনিয়োগব্যাংক সোসিয়েট জেনারেল ধারণা করছে, চলতি বছরের শেষনাগাদ স্বর্ণের দাম৬,০০০ ডলার প্রতিআউন্সে পৌঁছাতে পারে, যদিও তারা সতর্ককরে বলেছে—এটি একটি সংযতঅনুমানও হতে পারে। অন্যদিকেমর্গান স্টেনলি জানিয়েছে, এই র‌্যালিআরও চলতে পারে এবংতাদের বুলিশ লক্ষ্যমাত্রা ৫,৭০০ ডলার।

শুধুসোনাই নয়, রুপার দামওরেকর্ড গড়েছে। স্পট রুপার দামউঠে যায় ১১০.৮৭ডলার প্রতি আউন্সে এবং সর্বশেষ লেনদেনেছিল ১০৯.৯২ ডলার, যা এক দিনে প্রায়৬.৮ শতাংশ বেশি।শুক্রবারই রুপার দাম ১০০ ডলারছাড়ায়। বিশ্লেষকদের মতে, খুচরা বিনিয়োগকারীদেরআগ্রহ এবং ইটিএফ–এশক্তিশালী চাহিদা বাজারে সরবরাহ সংকট আরও বাড়িয়েছে।

প্লাটিনামেরদাম ২.৮ শতাংশবেড়ে দাঁড়ায় ২,৮৪৪.২৯ডলারে, একপর্যায়ে ছুঁয়েছিল ২,৯১৮.৮০ডলার। একই সঙ্গে প্যালাডিয়ামেরদাম ৪.৫ শতাংশবেড়ে ২,০৯৯.৫০ডলারে পৌঁছায়, যা তিন বছরেরমধ্যে সর্বোচ্চ।

বিশ্লেষকদেরমতে, বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা, ট্রাম্প–কেন্দ্রিক নীতি অনিশ্চয়তা এবংমুদ্রানীতির প্রশ্নবিদ্ধতা মিলিয়ে মূল্যবান ধাতুর বাজারে এই উত্থান আপাততথামার কোনো স্পষ্ট ইঙ্গিতদিচ্ছে না।