নিউ জার্সির এলিজাবেথে মঙ্গলবার দুপুরের পর ‘প্ল্যানেট ফিটনেস’ নামের একটি জিমে গাড়ি তুলে দিয়েছেন এক নারী।
এ ঘটনায় একজন নিহত হওয়ার পাশাপাশি তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইউইটনেস নিউজের খবরে বলা হয়, নিউয়ার্ক অ্যাভিনিউর জিমে দুপুর ১২টা ২০ মিনিটের দিকের এ ঘটনায় একজনের প্রাণহানি হয়। কয়েকজন আহত হন।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, ঠিক কোন পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত নয়।
পুলিশের ভাষ্য, বাহিনীকে সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করছেন।