ঈদ মোবারক জানালেন প্রধান উপদেষ্টা

  • 0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।

আজ সকাল প্রায় ১০টা ২০ মিনিটে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক ইউনূস। এসময় তিনি দিনটিকে “মহা আনন্দের দিন” হিসেবে উল্লেখ করে বলেন—
আজ নতুন বাংলাদেশের জন্মদিন। সারাদিনব্যাপী এই জন্মদিনের উৎসব উদযাপন করা হবে। এই ভোটের মধ্য দিয়ে দেশ অতীতের সব দুঃস্বপ্নময় অধ্যায়কে সম্পূর্ণভাবে বর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি দেশবাসীকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান। বক্তব্যের শেষে সবাইকে “ঈদ মোবারক” জানিয়ে কেন্দ্র ত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।