নিউ ইয়র্কের পুটনাম কাউন্টির জলাশয়ে ১ ট্যক্সিচালকের লাশ খুঁজে পাওয়ার ঘটনায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইউইটনেস নিউজ জানায়, আটক হওয়া ব্যক্তির নাম সান্তোস ভাজকুইজ রামিরেজ(২৭)। তাকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।
রামিরাজের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, গত সপ্তাহে কর্টন ফলস জলাশয় থেকে অরেলিও ঝুনিও অরবেজ নামের এক ট্যাক্সি ড্রাইভারের লাশ উদ্ধার করে পুলিশ।
কয়েকদিন পর ওয়েস্টচেস্টার কাউন্টির পার্ডিস ট্রেন স্টেশন থেকে মৃতের নিঁখোজ হওয়া ট্যাক্সিটিও উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর অরবেজকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করে তদন্তকারী কর্তৃপক্ষ।
তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত একটি সিসিটিভি ফুটেজ খুঁজে পান কর্মকর্তারা।
ফুটেজের সূত্র ধরে পাওলিংয়ে রামিরেজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুটনাম কাউন্টি শেরিফের কর্মকর্তা ব্রেইন হেস জানান, অরবেজকে হত্যার কথা শিকার করেছে রামিরাজ।
তার দাবি, ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে ওই ট্যক্সিড্রাইভারকে হত্যা করা হয়েছে।
সন্দেহভাজন আরও জানান, হত্যার পর একটি মৃতদেহ একটি কাঠের উপর তুলে সেটি জলাশয়ের দিকে ভাসিয়ে দেওয়া হয়।
রামিরাজের বিরুদ্ধে পূর্বে বেশ কয়েকটি অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড আছে। তাকে ১৮ ডিসেম্বর আদালতে পাঠানো হবে।