Skip to main content

হোয়াইট হাউস–এর কাছে অস্ত্রধারীর হামলা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২৩ ২০২৬, ২৩:৫২ হালনাগাদ: জুন ১২ ২০২৬, ২৩:২৮

হোয়াইট হাউস–এর কাছে অস্ত্রধারীর হামলা
  • 0

হোয়াইট হাউস এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাময়িক লকডাউন ঘোষণা।

শনিবার ওয়াশিংটনে হোয়াইট হাউস–এর কাছে গোলাগুলির ঘটনায় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সিক্রেট সার্ভিস–এর ইউনিফর্মড ডিভিশনের সদস্যরা পেনসিলভেনিয়া অ্যাভিনিউ ও সেভেন্টিন্থ স্ট্রিটের কাছে অস্ত্রধারী একজনের খবর পেয়ে সেখানে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার সময় একাধিক গুলির শব্দ শোনা যায়, যার পরপরই হোয়াইট হাউস এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাময়িক লকডাউন ঘোষণা করা হয়।

এ সময় প্রেস ব্রিফিং কক্ষে অবস্থানরত সাংবাদিকদের আশ্রয় নিতে বলা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে লকডাউন তুলে নেওয়া হয়।