Skip to main content

আইইএলটিএস পরীক্ষায় ৬২ হাজার শিক্ষার্থীর ভুল ফল প্রকাশ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২১ ২০২৬, ১৬:১২

এ ঘটনার জেরে পরীক্ষাটি পরিচালনাকারী সদস্য কেমব্রিজ ইংলিশকে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে ব্রিটেইনের পরীক্ষানিয়ন্ত্রক সংস্থা অফকুয়াল।

এ ঘটনার জেরে পরীক্ষাটি পরিচালনাকারী সদস্য কেমব্রিজ ইংলিশকে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে ব্রিটেইনের পরীক্ষানিয়ন্ত্রক সংস্থা অফকুয়াল।

  • 0

অককুয়াল-এর তদন্তে দেখা গেছে, কম্পিউটার-নির্ভর স্বয়ংক্রিয় মূল্যায়ন ব্যবস্থার ত্রুটির কারণে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রায় ৬২ হাজার পরীক্ষার্থীর ফলাফলে ভুল দেখা দেয়। অথচ এই সময়ে বিশ্বজুড়ে ৭৭ লাখেরও বেশি আইইএলটিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের বিশ্বের অন্যতম জনপ্রিয় পরীক্ষা আইইএলটিএস। সম্প্রতি উঠে এসেছে বিগত কয়েক বছরে পরীক্ষাটিতে অংশ নেওয়া হাজার হাজার পরীক্ষার্থীর কাছে ভুল ফলাফল প্রকাশের তথ্য।

এ ঘটনার জেরে পরীক্ষাটি পরিচালনাকারী সদস্য কেমব্রিজ ইংলিশকে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে ব্রিটেইনের পরীক্ষানিয়ন্ত্রক সংস্থা অফকুয়াল।

অককুয়াল-এর তদন্তে দেখা গেছে, কম্পিউটার-নির্ভর স্বয়ংক্রিয় মূল্যায়ন ব্যবস্থার ত্রুটির কারণে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রায় ৬২ হাজার পরীক্ষার্থীর ফলাফলে ভুল দেখা দেয়। অথচ এই সময়ে বিশ্বজুড়ে ৭৭ লাখেরও বেশি আইইএলটিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

পরীক্ষার্থীদের বেশিরভাগই ছিলেন আন্তর্জাতিক শিক্ষার্থী। অনেকেই উচ্চশিক্ষা, চাকরি কিংবা অভিবাসনের উদ্দেশ্যে এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফলে ভুল ফলাফলের কারণে তাদের শিক্ষা ও পেশাগত পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়ে।

ত্রুটিটি শনাক্ত হওয়ার পর আইইএলটিএস কর্তৃপক্ষ বিষয়টি অককুয়ালকে জানায়। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের ফলাফল পুনর্মূল্যায়ন করা হয়। সংশোধিত ফলাফলের মধ্যে ২০ হাজার ৬০০-এর বেশি পরীক্ষার্থীর স্কোর আগের চেয়ে বেশি আসে, যা প্রাথমিক ফলাফলে উল্লেখযোগ্য ভুলের ইঙ্গিত দেয়।

অফকুয়াল-এর ডেলিভারি বিভাগের নির্বাহী পরিচালক আমান্ডা সোয়ান বলেন, পরীক্ষার্থী এবং ফলাফল ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো দীর্ঘ সময় ধরে চলা একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতার শিকার হয়েছে। তার ভাষ্য, এই জরিমানা ঘটনার গুরুত্ব এবং ক্ষতির মাত্রাকেই প্রতিফলিত করে।

তদন্তে আরও জানা যায়, ক্ষতিগ্রস্ত পরীক্ষাগুলোর মধ্যে ১ হাজার ১০৮টি ছিল ব্রিটেইনের ভিসা-সংক্রান্ত পরীক্ষা। এর মধ্যে চারজন পরীক্ষার্থীর ক্ষেত্রে ভুল ফলাফল তাদের ভিসা যোগ্যতাকে সরাসরি প্রভাবিত করেছিল। তবে পরবর্তীতে তারা পুনরায় পরীক্ষা দিয়ে প্রয়োজনীয় স্কোর অর্জন করেন।

কেমব্রিজ ইংলিশ জানিয়েছে, ভুল সংশোধন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে একই ধরনের সমস্যা প্রতিরোধে তারা ৬০ লাখ পাউন্ডেরও বেশি ব্যয় করেছে।

আইইএলটিএসের এক মুখপাত্র বলেছেন, ত্রুটি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা ফলাফল সংশোধন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ শুরু করেন। প্রভাবিত প্রত্যেক পরীক্ষার্থীকে অর্থ ফেরত অথবা পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি মূল্যায়ন ব্যবস্থায় নতুন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে।