ব্রঙ্কসে সাবওয়ে স্টেশনে বন্দুক হামলা, নিহত ১জন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১ ২০২৬, ১৩:৫৩

বন্দুক হামলার প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

বন্দুক হামলার প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

  • 0

চলতি বছর সাবওয়ে স্টেশনে এটি প্রথম প্রাণঘাতী হামলার ঘটনা। গত বছর সাবওয়ে প্লাটফর্মে তিনটি বন্দুক হামলার ঘটনা ঘটে।

নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে একটি সাবওয়ে স্টেশনে বন্দুক হামলায় এক ব্যক্তি মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।

আইউইটনেস নিউজ জানায়,মঙ্গলবার বিকেল ৩টার আগে গ্র্যান্ড কনকোর্স এলাকার ওয়ান হানড্রেড অ্যান্ড সেভেনটিথ স্ট্রিটের দক্ষিণমুখী সাবওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট জানায়-এনওয়াইপিডি জানায়, হামলার শিকার ৪১ বছর বয়সী ওই ব্যক্তির উরু ও কুঁচকিতে গুলি লাগে।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে লিঙ্কন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, নিহত ওই ভুক্তভোগী ও হামলাকারী দুজনই ছিলেন ওই সাবওয়ে স্টেশনের পরিচিত মুখ।

স্টেশনে শুরু হওয়া তর্কের জেরে ভুক্তভোগীর ওপর গুলি চালান হামলাকারী। পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় জড়িত সন্দেহভাজনকে ধরতে তদন্ত চালাচ্ছেন কর্মকর্তারা।

তদন্তকারী কর্তৃপক্ষ জানায়, ঘটনার দিন হামলাকারী ক্রিম হুডি ও নীল জ্যাকেট পরিহিত ছিলেন।

চলতি বছর সাবওয়ে স্টেশনে এটি প্রথম প্রাণঘাতী হামলার ঘটনা। গত বছর সাবওয়ে প্লাটফর্মে তিনটি বন্দুক হামলার ঘটনা ঘটে।