প্রকাশিত: অক্টোবর ৩ ২০২৬, ১৫:০৫ হালনাগাদ: অক্টোবর ৩ ২০২৬, ১৬:০০
গাযায় ইযরায়েলি হামলায় নিহত খ্রিস্টান মা-মেয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় স্বজনরা
0
দীর্ঘ বিরতির পর যুদ্ধবিধ্বস্ত গাযায় সাধারণ মুসলিমদের পাশাপাশি সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা আবারো প্রাণঘাতী হামলার শিকার হলেন।
গাযা সিটিতে ইযরায়েলি বিমান হামলায় স্থানীয় এক খ্রিস্টান পরিবারের মা-মেয়েসহ অন্তত ৫ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। শনিবার ভোরে একটি আবাসিক ভবনে চালানো এই হামলায় ভবনটি পুরোপুরি ধসে পড়ে।
দীর্ঘ বিরতির পর যুদ্ধবিধ্বস্ত গাযায় সাধারণ মুসলিমদের পাশাপাশি সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা আবারো প্রাণঘাতী হামলার শিকার হলেন। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সরাসরি হামলায় অন্তত ৩০ থেকে ৩৫ জনেরও বেশি খ্রিস্টান নিহত হয়েছেন, যা গাযার অতি ক্ষুদ্র খ্রিস্টান জনসংখ্যা ১০০০ এর অনুপাতে অত্যন্ত বড় সংখ্যা।
ইযরায়েলি নিরাপত্তা সূত্রের মতে, এই হামলায় হামাসের কার্যত গাযা প্রধান আলী আল-আমৌদিকে লক্ষ্যবস্তু করা হয়েছিলো। তবে নিহতদের মধ্যে খিস্টান মা ও তার কিশোরী মেয়ে ছাড়া একজন যুবক রয়েছেন। বাকী দুজনও নারী। প্রাথমিক তথ্য অনুযায়ী আলী আল আমৌদির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।