জনপ্রিয় চেইনশপ কস্টকোর যে খাদ্যপণ্য প্রত্যাহারের ঘোষণা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩ ২০২৬, ১৬:৪২

আন্তর্জাতিক চেইনশপ প্রতিষ্ঠান কস্টকোর লোগো সংবলিত ভবন। ছবি: উইকিমিডিয়া কমন্স

আন্তর্জাতিক চেইনশপ প্রতিষ্ঠান কস্টকোর লোগো সংবলিত ভবন। ছবি: উইকিমিডিয়া কমন্স

  • 0

অ্যামেরিকার ২০টি স্টেইটে ১৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত বিক্রি করা হয়েছে প্রত্যাহার করা এসব পণ্য।

জনপ্রিয় চেইনশপ কস্টকো সুনির্দিষ্ট একটি বেকারি পণ্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

আইউইটনেস নিউজ জানায়, দুটি বেকারি পণ্যের প্যাকেজিংয়ে অদল-বদল এবং অ্যালার্জি জাতীয় রোগের আশঙ্কায় পণ্যটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

কস্টকো কর্তৃপক্ষ জানায়, ভুলবশত ক্যারামেল ফিলড মিনি বেইনিয়ে নামের একটি বেকারি পণ্য চকলেট হ্যাজেলনাট নামের অপর একটি পণ্যের সঙ্গে প্যাকেজিং করা হয়েছে।

হ্যাজেলনাট এক জাতীয় উদ্ভিজ্জ বাদাম, যা খেলে অনেকের মারাত্মক অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন চেইনশপটির একজন মুখপাত্র। তিনি বলেন, ‘এ প্রত্যাহারের ফলে যেকোনো সৃষ্ট অসুবিধার জন্য আমরা দুঃখিত।’

পাশপাশি প্রত্যাহার করা পণ্য ফেরত দিলে ক্রেতাদের অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানায় কর্তৃপক্ষ।

অ্যামেরিকার ২০টি স্টেইটে ১৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত বিক্রি করা হয়েছে প্রত্যাহার করা এসব পণ্য।

যার মধ্যে আছে ইলিনয়, আলাবামা, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ফ্লোরিডা, জর্জিয়া, হাওয়াই, আইডাহো, আইওয়া, লুইজিয়ানা, মিশিগান, মিসৌরি, নেভাদা, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ওহাইও, ওরেগন, পেনসিলভেনিয়া, টেনেসি, টেক্সাস, ভার্জিনিয়া ও ওয়াশিংটন।