এআই মডেল ও চিপ রপ্তানিতে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার তালিকায় থাকার পরও, গত মাসে এনভিডিয়ার গুরুত্বপূর্ণ এইচ২০০ এআই চিপ কিনে নিয়েছে চীনের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়।
নিষিদ্ধ এআই চিপ ক্রয় করা চীনের ওই বিশ্ববিদ্যালয়টি হলো নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির চীনের সামরিক বিমান,ক্ষেপণাস্ত্র ও উপগ্রহ নিয়ে গবেষণা করা এবং সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।
২০০১ সালে ক্ষেপণাস্ত্রের বিস্তার সংক্রান্ত কর্মকাণ্ডের অভিযোগে প্রথম বিশ্ববিদ্যালয়টির ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটনের ডিপার্টমেন্ট অব কমার্স। পরবর্তীতে ২০১৯ সালে নিষেধাজ্ঞা আরও জোরদার করে।
এদিকে বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১২৩ হাজার ডলার মূল্যে দুটি এইচ২০০ চিপ কিনেছে।
রয়টার্সের প্রাপ্ত নথির তথ্যমতে, চিপগুলো বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা কাজে ব্যবহার করতে কেনা হয়েছে। এনভিডিয়া থেকে সরাসরি ক্রয় করার সুযোগ না থাকলেও, আমেরিকান এ চিপ কিনতে সহায়তা করেছে চীনা প্রতিষ্ঠান শানসি বোসুয়ান নেটওয়ার্ক।
অত্যাধুনিক এআই মডেল পরিচালনার জন্য এনভিডিয়ার নির্মিত এইচ২০০ চিপ অত্যন্ত কার্যকরী। আমেরিকান আইনপ্রণেতারা বলছেন, শক্তিশালী এই চিপ ব্যবহার করে এখন অস্ত্রের আরও উন্নত নকশা, সামরিক আধুনিয়কায়ন এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণে অগ্রগতি করতে পারবে চীন।
এদিকে নিষেধাজ্ঞার পরও বিশ্ববিদ্যালয়টির গুরুত্বপূর্ণ এ চিপ কেন তথ্য এমন সময় প্রকাশ পেল, যখন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গ চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক ঘিরে তদন্ত চলছে।
ওই নারীর বিরুদ্ধে অভিযোগ, জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করে চীনে এনভিডিয়ার সংরক্ষিত ও গুরুত্বপূর্ণ অনেক চিপ পাচার করেছেন তিনি। একইসঙ্গে চীনের ওপর এনভিডিয়ার চিপ রপ্তানির বিধিনিষেধ শিথিল করার অভিযোগে জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত চলছে।
রয়টার্সের হাতে পাওয়া ২৬টি চীনা করপোরেট প্রতিষ্ঠানের নথি থেকে জানা গেছে, নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি ছাড়াও সাম্প্রতিক সময়ে দেশীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে চীনের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এনভিডিয়ার সংরক্ষিত বিভিন্ন চিপ ও প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করছে।
এ পরিস্থিতে দেশটিতে চিপ পাচার রোধ করতে কঠোর পদক্ষেপ নেয়ার পক্ষে সমর্থন জানিয়েছে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টি।