আগামী ১৩-১৮ মে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ইয়ুথ টুর্ণামেন্টে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল জাপান, গ্রীস ও ইংল্যান্ডের মোকাবেলা করবে।
রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো এখনো ৪০ বছর বয়সে পর্তুগাল জাতীয় দলে খেলে চলেছেন। তার পাঁচ সন্তান রয়েছে।
পর্তুগালের জার্সিতে পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরো ২০১৬ জয় করেছেন। এটাই পর্তুগালের এখনো পর্যন্ত সবচেয়ে বড় অর্জন।