গ্রিনল্যান্ড দখল করতে শক্তি প্রয়োগ করবেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমাকে শক্তি প্রয়োগ করতে হবে না, আমি শক্তি প্রয়োগ করতে চাই না, শক্তি প্রয়োগ করব না।
‘অ্যামেরিকা যা চাচ্ছে, টা হলো গ্রিনল্যান্ড নামে একটি জায়গা।‘
তিনি বলেন, অ্যামেরিকার প্রেসিডেন্টরা গত দুই শতাব্দী ধরে গ্রিনল্যান্ড কিনে নিতে চাইছেন।
ট্রাম্পের ভাষ্য, আইল্যান্ডটির মধ্যে ডেনমার্কের অংশ হিসেবে কোনো চিহ্ন নেই। গ্রিনল্যান্ডের জন্য প্রতিশ্রুতির চেয়ে কম অর্থ ব্যয় করছে ডেনমার্ক।
তিনি আরও বলেন, ‘শুধু অ্যামেরিকাই বিস্তীর্ণ এ ভূমিকে উন্নত করে তুলতে পারবে।
‘আমি গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য তাৎক্ষণিক আলোচনা করতে চাই।’
ট্রাম্পের মতে, গ্রিনল্যান্ডে কোনো গুরুত্বপূর্ণ বিরল প্রাকৃতিক পদার্থ নেই। এটি একটি অনুন্নত এলাকা।
শুধু জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে এর গুরুত্ব আছে।