হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ট্রাম্প প্রশাসন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২২ ২০২৫, ১৮:৩৩ হালনাগাদ: মার্চ ১ ২০২৬, ১৫:৫০

হার্ভার্ড বিজনেস স্কুল। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

হার্ভার্ড বিজনেস স্কুল। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

  • 0

শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠনের বিষয়ে বিস্তারিত তথ্য না দিলে হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থী বন্ধের হুমকি দিয়ে রেখেছিল ট্রাম্প প্রশাসন।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন বৃহস্পতিবার হার্ভার্ড ইউনিভার্সিটির আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির ক্ষমতা বাতিল করেছে।

ট্রাম্পের এজেন্ডার সঙ্গে সঙ্গতি রাখার জন্য হার্ভার্ডকে চাপে রাখতে প্রশাসনের অব্যাহত চেষ্টার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হলো।

প্রশাসন সিদ্ধান্তের বিষয়টি হার্ভার্ডকে অবহিত করেছে বলে দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানান তিনজন ব্যক্তি।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম হার্ভার্ড ইউনিভার্সিটিকে পাঠানো এক চিঠিতে লিখেন, ‘আপনার অবগতির জন্য আমি লিখছি যে, হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সনদ বাতিল করা হলো।’

চিঠির একটি কপি পেয়েছে নিউ ইয়র্ক টাইমস।

এ বিষয়ে জানতে চাইলে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট কিংবা হার্ভার্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠনের বিষয়ে বিস্তারিত তথ্য না দিলে হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থী বন্ধের হুমকি দিয়ে রেখেছিল ট্রাম্প প্রশাসন।

গত ১৬ এপ্রিল হার্ভার্ডকে পাঠানো এক চিঠিতে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে ‘জ্ঞাত অবৈধ’ অথবা ‘মারাত্মক’ কর্মকাণ্ডে জড়িত শিক্ষার্থী ভিসাধারী প্রত্যেকের বিষয়ে ‘সংশ্লিষ্ট তথ্য’ চান।

শিক্ষার্থী ভিসাধারীদের কোর্সওয়ার্কের বিষয়েও তথ্য চান সেক্রেটারি।

ওই চিঠিতে নোয়েম লিখেন, ‘হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থী আসা বিশেষ সুবিধা; নিশ্চয়তা নয়।’