Skip to main content

তহবিলের অভাবে অচল সিআইএসএ, যুদ্ধের ভিতর সাইবার হামলার চাপে অ্যামেরিকা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১ ২০২৬, ১৪:৩৪

সিআইএসএর কার্যালয়ে সংস্থাটির লোগো।

সিআইএসএর কার্যালয়ে সংস্থাটির লোগো।

  • 0

৪০ দিনের বেশি সময় ধরে ডিএইচএসের অর্থায়ন বন্ধ থাকায় ইতোমধ্যে বিভাগটির অধীন সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এজেন্সি-সিআইএসএর ৬০ শতাংশ কর্মচারীকে ছুটিতে পাঠিয়েছে কর্তৃপক্ষ। যার ফলে অনেকাংশেই থেমে আছে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ভিতর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএসের অচলাবস্থার জেরে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে অ্যামেরিকা।

৪০ দিনের বেশি সময় ধরে ডিএইচএসের অর্থায়ন বন্ধ থাকায় ইতোমধ্যে বিভাগটির অধীন সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এজেন্সি-সিআইএসএর ৬০ শতাংশ কর্মচারীকে ছুটিতে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

যার ফলে অনেকাংশেই থেমে আছে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা।

এর মধ্যে গত সপ্তাহে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেলের ইমেইল হ্যাক হওয়ার ঘটনায় দায় স্বীকার করেছে ইরান।

এছাড়াও অ্যামেরিকান মেডিক্যাল ডিভাইস কোম্পানি স্ট্রাইকারের বিরুদ্ধেও বড় ধরনের সাইবার হামলায় সংশ্লিষ্টতার কথা জানিয়েছে ইরানপন্থী হ্যাকাররা।

বিশ্লেষকরা বলছেন, সিআইএসের অচলাবস্থায় ইরান ছাড়াও এখন চীন ও রাশিয়ার তরফ থেকে সাইবার হামলার ঝুঁকি রয়েছে অ্যামেরিকার।

এমন বাস্তবতায় রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক সিনেট সদস্যরা দাবি জানিয়েছেন দ্রুত ডিএইএসের সঙ্কট কাটিয়ে তহবিল বরাদ্দ দেওয়ার।

তবে অচলাবস্থায় ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন-টিএসএর কর্মীদের বেতন চালুর বিল পাস হলেও, সিআইএসের বিষয়ে এখন পর্যন্ত পদক্ষেপ নেয়নি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।

এ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি বিষয়ে সংবাদমাধ্যম এবিসি নিউজ সিআইএসের কাছে জানতে চাইলে কোনো মন্তব্য করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে সংস্থাটির সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর মধু গট্টুমোক্কালা সতর্ক করে বলেন, ‘সরকার বন্ধ থাকলেও সাইবার হুমকি থেমে থাকে না। আমাদের প্রতিপক্ষরা চব্বিশ ঘণ্টাই সক্রিয় আছেন।’

এদিকে, সিআইএসের তহবিল প্রদানকারী বিভাগ ডিএইচএস কবে চালু হবে, তা এখনও অনিশ্চিত।