নিউ ইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচিত জোরান মামদানির গঠিত ট্রানজিশন টিমে নতুন করে ৪০০জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়, সোমবার এ তথ্য নিশ্চিত করেছে ট্রানজিশন টিম কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, নতুন নিযুক্ত কর্মীরা ট্রানজিশন টিমের অন্তর্ভুক্ত ১৭টি কমিটিতে দায়িত্ব পালন করবেন। তারা মামদানির প্রশাসনকে সম্ভাব্য নিয়োগ ও নীতি নির্ধারণ বিষয়ে পরামর্শ দিবেন।
মেয়র পদে জয়লাভের পরদিনই মামদানি তার ট্রানজিশন টিমের ঘোষণা দেন।
ছয় নারী সদস্য বিশিষ্ট এ টিমটি মামদানির দেওয়া প্রতিশ্রুতি ও নাগরিক সুবিধা বাস্তবায়নে কাজ করবে।
এর মধ্যে রয়েছে সাশ্রয়ী আবাসন, পরিবহন, কমিউনিটি নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অভিবাসন ও প্রযুক্তি সুবিধাসহ বিভিন্ন সরকারি কার্যক্রম।
এছাড়াও মামদানি গঠিত ট্রানজিশন টিমে যুক্ত করা হয়েছে ওয়ার্কার জাস্টিস অ্যান্ড কমিউনিটি অর্গানাইজিং, যা নিউ ইয়র্ক সিটির কোনো মেয়রের প্রশাসনিক কার্যক্রমের মধ্যে নতুন সংযোজন।