মিনেসোটায় আইস কর্তৃক গ্রেপ্তার ছাড়িয়েছে ৩০০০হাজার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯ ২০২৬, ১৩:৫২ হালনাগাদ: ফেব্রুয়ারি ২২ ২০২৬, ২৩:৫৪

আইস দ্বারা এক অভিবাসী গ্রেপ্তারের চিত্র। ছবি: রয়টার্স

আইস দ্বারা এক অভিবাসী গ্রেপ্তারের চিত্র। ছবি: রয়টার্স

  • 0

ডিএইচএস জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৫০ জন অ্যামেরিকান, যাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ আছে।

অপারেশন মেট্রো সার্জের আওতায় প্রায় দুই মাসে মিনেসোটায় গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ৩০০০ অভিবাসী ও অ্যামেরিকান নাগরিককে গ্রেপ্তার করেছে ট্রাম্প প্রশাসন।

এবিসি নিউজকে রোববার এ তথ্য জানিয়েছেন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএসের সহকারী সচিব ট্রিশিয়া ম্যাকলাফলিন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ হলেন ইউ এস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস বিরোধী বিক্ষোভকারী, যাদের মধ্যে আছেন মিনিয়াপোলিসে চলমান বিক্ষোভে অংশ নেওয়া অনেক ব্যক্তি।

ডিএইচএস জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৫০ জন অ্যামেরিকান, যাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ আছে।

আটক ব্যক্তিদের দাঙ্গাবাজ ও সন্ত্রাসী অভিহিত করে ম্যাকলাফলিন বলেন, তাদের অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করেছে, গাড়িতে আগুন জ্বালিয়েছে, টায়ার পুড়িয়েছে ও ফেডারেল সম্পদ নষ্ট করেছে।

‘বাকিরা ফেডারেল কর্মকর্তাদের নির্দেশ অমান্য করেছে। ‘

ম্যাকলাফলিনের ভাষ্য অনুযায়ী, ফেডারেল কর্মকর্তা নিজেদের, জনগণ ও ফেডারেল সম্পদ রক্ষা করতে ন্যূনতম ও প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করেছে।

আইস কর্তৃক পরিচালিত অপারেশন মেট্রো সার্জ একটি অবৈধ অভিবাসী দমন ও বিতাড়ন সংক্রান্ত অভিযান।

গত বছর ডিসেম্বরে মিনেসোটার সেন্ট পল ও মিনিয়াপোলিসে শুরু হওয়া অভিযানটি পরে পুরো স্টেইট জুড়ে কার্যক্রম চালায়।

ইতোমধ্যে এ অভিযানে আইস কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানি, হামলা, দমন-নীপিড়নের অভিযোগ উঠে।

গত ৭ জানুয়ারি আইস কর্তৃক এক অ্যামেরিকান নারী নিহত হওয়ার পর মিনিয়াপোলিসে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।