অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩ ২০২৬, ১৫:৪৩ হালনাগাদ: মার্চ ১৩ ২০২৬, ১৫:৪৩

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। ছবি: রয়টার্স

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। ছবি: রয়টার্স

  • 0

কানেল এক বক্তব্যে বলেন, ‘সংলাপের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক ভিন্নতার সমাধান করতে বৈঠকটি করা হয়েছে। আন্তর্জাতিক প্রভাবকগুলো সংলাপের পথ আরও সহজ করে তুলেছে।‘

দ্বিপাক্ষিক ভিন্নতা সমাধানে অ্যামেরিকার সঙ্গে সম্প্রতি বৈঠক করেছে ক্যারিবীয়ান দ্বীপরাষ্ট্র কিউবা।

এ তথ্য শুক্রবার নিশ্চিত করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল।

কানেল এক বক্তব্যে বলেন, ‘সংলাপের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক ভিন্নতার সমাধান করতে বৈঠকটি করা হয়েছে। আন্তর্জাতিক প্রভাবকগুলো সংলাপের পথ আরও সহজ করে তুলেছে।‘

তবে বৈঠকটি এগিয়ে নিতে কি ধরনের আন্তর্জাতিক প্রভাব ভূমিকা রেখেছে,তা উল্লেখ করেননি কানেল।

সংলাপের বিষয়বস্তু সম্পর্কে কানেল জানান, দুই দেশের জনগণের জন্য কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ, সহযোগিতার ক্ষেত্র বাড়িয়ে হুমকি মোকাবিলা করা ও রাষ্ট্রীয় শান্তি, নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা করেন প্রতিনিধিরা।

সমাজতান্ত্রিক শাসনব্যবস্থার এ দেশটির প্রেসিডেন্ট জানান, কিউবার সার্বভৌমত্ত, রাজনৈতিক ব্যবস্থা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ভিত্তিতে সংলাপ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুত।

এদিকে, আশাব্যঞ্জক এ বার্তার মধ্যেই কিউবাতে জ্বালানি তেলের সরবরাহ স্থগিত থাকায় অ্যামেরিকাকে দোষারোপ করেন কানেল।

তার ভাষ্য, অ্যামেরিকার অবরোধের ফলে গত তিন মাসে দেশটিতে কোনো তেলবাহী জাহাজ পৌঁছায়নি।

যার ফলে গত সপ্তাহে কিউবার পশ্চিমাঞ্চলে বড় ধরনের ব্ল্যাক আউট দেখা দেয়।

অ্যামেরিকান সামরিক বাহিনী কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর থেকে বৈদ্যুতিক বিপর্যয় আরও বড় আকার ধারণ করে।

দেশটির জ্বলানি তেল আমদানির বড় উৎস ছিল ভেনেজুয়েলা। এদিকে অন্যান্য দেশগুলোকেও কিউবাতে জ্বালানি তেল সরবরাহে প্রকাশ্যেই নিরুৎসাহিত করে অ্যামেরিকা।

এছাড়া ব্যাংকিং, লেনদেন ও বাণিজ্যিক চুক্তিতেও অ্যামেরিকা থেকে প্রতিনিয়ত বাধার মুখোমুখি হতে হয় দেশটিকে।