প্রায় ৪০ হাজার মানুষের উপস্থিতিতে মামদানির শপথ

এহসান জুয়েল, নিউ ইয়র্ক

প্রকাশিত: জানুয়ারি ২ ২০২৬, ১৪:২৯

হাজারো মানুষের উপস্থিতিতে শপথ নেন জোরান মামদানি। ছবি: রয়টার্স

হাজারো মানুষের উপস্থিতিতে শপথ নেন জোরান মামদানি। ছবি: রয়টার্স

  • 0

জোরান মামদানি তার বক্তব্যে বলেন, বড় প্রত্যাশা পূরণের সাহসই তার অনুপ্রেরণা।

প্রায় ৪০ হাজার মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোরান মামদানি।

সিটি হলের সামনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে শপথবাক্য পাঠ করার স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স।

ওই সময় স্যান্ডার্স বলেন, মামদানির এ বিজয় পুরো দেশের জন্যই উদহারণ হিসেবে কাজ করবে।

জোরান মামদানি তার বক্তব্যে বলেন, বড় প্রত্যাশা পূরণের সাহসই তার অনুপ্রেরণা।

ওই সময় সামনের দিনে নাগরিকবান্ধব সিটি গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।

প্রায় ৪০ হাজার মানুষের উপস্থিতিতে মঞ্চজুড়ে তখন উড়ছে ভালোবাসার কনফেতি। আকাশ ঢেকে যাওয়া শুভকামনায় মামদানি হাত নেড়ে শুভেচ্ছা জানান তাদের, যাদের জন্য সিটি হলের দুয়ারে দাঁড়িয়ে নতুন যুগ সূচনার সুযোগ পেয়েছেন।

এর আগে দুপুর ২টায় তাকে শপথ পাঠ করান সমাজতন্ত্রী সিনেটর বার্নি স্যান্ডার্স। পাশে দাঁড়ানো স্ত্রীর হাতে রাখা পবিত্র কোরআন শরিফের ওপর হাত রেখে শপথ নেন নিউ ইয়র্কের ইতিহাসের প্রথম মুসলিম মেয়র।

বাইরে তখন ব্লক পার্টিতে মেতে আছে আমন্ত্রিত কয়েক হাজার মানুষ। যাদের ভোট, প্রচারণা আর শুভকামনা নিয়ে বিজয়ের ইতিহাস গড়েছেন মামদানি। সিটি হলে মামদানির প্রথম দিনটির সাক্ষী হতে আসেন তারা।

মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন নতুন যুগের সূচনা করার। তার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে চ্যালেঞ্জগুলোও মনে করিয়ে দিয়েছেন ব্লক পার্টিতে অংশগ্রহণকারীরা।

মামদানিও তার বক্তব্যে সতর্ক করে দিয়েছেন, ভয় দেখানোর দিন শেষ। নিউ ইয়র্ক সিটি এখন থেকে নিউ ইয়র্কারদের।

ছোট প্রত্যাশা নয়, বড় প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা চান মেয়র মামদানি।

মামদানির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স, গভর্নর ক্যাথি হোকুল, কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, স্টেইট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেইমস, বিদায়ী মেয়র এরিক অ্যাডামস, সাবেক মেয়র বিল দ্য ব্লাজিওসহ স্টেইট ও সিটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বরা।

মামদানির এ বিজয় পুরো দেশের জন্য উদহারণ তৈরি করেছে বলে মনে করছেন তারা।

একই অনুষ্ঠানে অভিষেক হয় সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামস ও কম্প্রট্রোলার মার্ক লেভিনের।

নিউ ইয়র্ক সিটির ১১২তম মেয়র হিসেবে দায়িত্ব পালনকালেও নিজের গণতন্ত্রী সমাজতন্ত্রী পরিচয় নিয়ে গর্ব করবেন বলে জানান জোরান মামদানি।