Skip to main content

নিউ জার্সির ইলিভেন্থ কংগ্রেস আসনে ডেমোক্র্যাটিক মেহিয়ার জয়

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭ ২০২৬, ১৬:৫৬ হালনাগাদ: এপ্রিল ১৭ ২০২৬, ১৮:১৪

নিউ জার্সির ইলিভেন্থ ডিস্ট্রিক্ট কংগ্রেসনাল আসনে জয়ী অ্যানালিলিয়া মেহিয়া

নিউ জার্সির ইলিভেন্থ ডিস্ট্রিক্ট কংগ্রেসনাল আসনে জয়ী অ্যানালিলিয়া মেহিয়া

  • 0

গত ফেব্রুয়ারি মাসে প্রাইমারি নির্বাচনে জয়ী হয় মূল নির্বাচনে অংশ নেন মেহিয়া। নির্বাচনী প্রচারণাকালীন, এ নির্বাচনকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বের ওপর একটি পরীক্ষা হিসেবে অভিহিত করেছিলেন মেহিয়া।

নিউ জার্সির ইলিভেন্থ ডিস্ট্রিক্ট কংগ্রেসনাল আসনে রিপাবলিকান প্রার্থী জো হ্যাথাওয়েকে হারিয়ে জয়লাভ করেছেন উদারপন্থী ডেমোক্র্যাটিক অ্যানালিলিয়া মেহিয়া।

নিউ জার্সির গভর্নর মিকি শেরিলের শূন্য পদে এ জয় পান তিনি।

এর আগে দেশের নিয়ম অনুযায়ী, নিউ জার্সির গভর্নর পদে দায়িত্ব পাওয়ার পর কংগ্রেস সদস্যের পদ ত্যাগ করেন শেরিল।

দ্য অ্যাসোসিয়েট প্রেস, বৃহস্পতিবার ভোট শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মেহিয়াকে বিজয়ী ঘোষণা করে।

গত ফেব্রুয়ারি মাসে প্রাইমারি নির্বাচনে জয়ী হয়ে মূল নির্বাচনে অংশ নেন মেহিয়া। নির্বাচনী প্রচারণাকালীন, এ নির্বাচনকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বের ওপর একটি পরীক্ষা হিসেবে অভিহিত করেছিলেন মেহিয়া।

একইসঙ্গে রিপাবলিকানদের বিরুদ্ধে নীতিগত কারণে স্বাস্থ্যসেবা ও জ্বালানি খাতে কর সুবিধা কমে গেছে বলে সরব ছিলেন তিনি।

নির্বাচনী প্রতিদ্বন্দীতায় মেহিয়ার সমর্থনে পাশে ছিলেন প্রবীণ নেতা ও স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স।

মধ্যবর্তী নির্বাচনের আগে তার এ সফলতাকে রিপাবলিকান ও ট্রাম্পের বিরুদ্ধে বড় জয় হিসেবে দেখছেন ডেমোক্র্যাটরা।

একসময় রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নিউ জার্সি ইলিভেনথ ডিস্ট্রিক্ট, এ জয়ের মধ্য দিয়ে আরও বেশি ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে আসলো।