‘বাংলাদেশ-অ্যামেরিকা অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করব’

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪ ২০২৫, ০:২০ হালনাগাদ: জানুয়ারি ২২ ২০২৬, ১০:৫৯

বাংলাদেশে অ্যামেরিকার রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে সেপ্টেম্বরে মনোনয়ন দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: দ্য হিন্দু

বাংলাদেশে অ্যামেরিকার রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে সেপ্টেম্বরে মনোনয়ন দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: দ্য হিন্দু

  • 0

ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় রাজনীতি ও অর্থনীতিবিষয়ক কাউন্সেলর হিসেবে নিয়োজিত ছিলেন।

ঢাকায় অ্যামেরিকার রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, নিয়োগ চূড়ান্ত হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে কাজ করবেন তিনি।

সি-স্প্যান জানায়, বৃহস্পতিবার সিনেটে ফরেন রিলেশন্স কমিটিতে বিভিন্ন দেশের জন্য মনোনয়নপ্রাপ্ত রাষ্ট্রদূতদের শুনানি চলাকালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশকে এশিয়ার অন্যতম নতুন টাইগার হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, দেশটি উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিক সম্ভাবনা দেখিয়েছে।

‘বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের দ্বারপ্রান্তে রয়েছে। যদি আমি নির্বাচিত হই, তাহলে দেশটিতে অ্যামেরিকার বাণিজ্য বাড়তে, বাণিজ্য বাধা কমিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে কাজ করব’, বলেন ক্রিস্টেনসেন।

বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ আগামী বছর নির্বাচনে অংশ নেবে। নতুন সরকার ও নতুন পথে এগিয়ে যেতে এটি হবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলাদেশের উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য আমেরিকা সমর্থন জুগিয়ে যাবে।

রাষ্ট্রদূত হলে অন্তবর্তী সরকার ও ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার উভয়ের সঙ্গেই সম্পর্ক রাখতে চান তিনি।

ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় রাজনীতি ও অর্থনীতিবিষয়ক কাউন্সেলর হিসেবে নিয়োজিত ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্প তাকে মনোনয়ন দেন।