Skip to main content

ইরান-অ্যামেরিকা যুদ্ধ
৪৮ ঘণ্টার মধ্যে শান্তি আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫ ২০২৬, ১৬:১৭ হালনাগাদ: এপ্রিল ১৫ ২০২৬, ১৯:৫৭

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: আল জাজিরা

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: আল জাজিরা

  • 0

প্রেসিডেন্ট বলেন, ’আগামী ২ দিনের মধ্যেই কিছু ঘটতে পারে। আর আমরা সেখানে (পাকিস্তান) যাওয়ার দিকেই ঝুঁকেছি।’ ওই সময় বৈঠক আয়োজনে পাকিস্তান সরকার ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করেন ট্রাম্প।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই দ্বিতীয় দফায় ইরান-অ্যামেরিকা শান্তি আলোচনা শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে বৈঠকের ভেন্যু হিসেবে আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক সাংবাদিকের সঙ্গে ফোনালাপকালে এসব কথা জানান তিনি।

ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়া ওই সাংবাদিক জানান, ‘শান্তি আলোচনার সম্ভাব্য তারিখ নিয়েই কথা হচ্ছিল। আলাপ শেষে কিছুক্ষণ পর তিনি আবার ফোন দেন।‘

‘পরে প্রেসিডেন্ট বলেন, ‘’আগামী ২ দিনের মধ্যেই কিছু ঘটতে পারে। আর আমরা সেখানে (পাকিস্তান) যাওয়ার দিকেই ঝুঁকেছি।‘’’

ওই সময় বৈঠক আয়োজনে পাকিস্তান সরকার ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করেন ট্রাম্প।

প্রেসিডেন্টের ভাষ্য, পাকিস্তানের সেনাপ্রধান আলোচনার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তার সঙ্গে বিভিন্ন পক্ষের সম্পর্ক ভালো।

বৈঠকের তারিখ প্রসঙ্গে পাকিস্তানি এক কর্মকর্তা জানান,আলোচনা শিগগিরই শুরু হওয়ার সম্ভাবনা আছে এটি সঠিক। তবে ট্রাম্পের সময়সীমার চেয়ে দুই-এক দিন দেড়ি হতে পারে।

এর আগে গত ১১ এপ্রিল ইসলামাবাদে প্রথম শান্তি আলোচনায় অংশ নেয় ইরান-অ্যামেরিকা। তবে ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ হলে দ্রুত দ্বিতীয় দফা বৈঠকের আহ্বান জানায় আন্তর্জাতিক মহল।

কূটনীতিকদের মতে, ২২ এপ্রিল যুদ্ধবিরতি শেষ হওয়ার কিছু সময় আগেই দ্বিতীয় দফায় বৈঠক শুরু করার প্রয়োজন। তাহলে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ও সময় পাওয়া যাবে।