শীতকালীন ঝড় চলাকালীন সিটির সরকারি স্কুলগুলো সরাসরি অথবা অনলাইনে পাঠদান করবে কি না, রোববার দুপুরে বিস্তারিত জানানো হবে।
আইউইটনেস নিউজ জানায়, রোববার সকালে এ কথা জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি।
মামদানি বলেন, ‘সবকিছুর আগে আগে যা গুরুত্বপূর্ণ, তা হলো নিরাপত্তা।
‘আমাদের উদ্বেগ হিমশীতল আবহাওয়া পরিস্থিতি নিয়ে অথবা এর ফলে যদি কারও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমরা নিরাপদ বিকল্পটিই বেছে নিব।’
একইসঙ্গে শীতকালীন ঝড় শেষ না হওয়া পর্যন্ত সিটির বাসিন্দাদের সড়কে অবস্থান না করার অনুরোধ জানান মামদানি।
তিনি জানান, বিগত বছরগুলোর মধ্যে এবারের তুষারপাত সবচেয়ে মারাত্মক রূপ নিতে পারে।
তিনি বলেন, আমরা ৮ থেকে ১১ ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস পেয়েছি। গত ৮ বছরে নিউইয়র্কবাসীর যে ঠান্ডা আবহাওয়ার অভিজ্ঞতা হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে তীব্রতর হতে চলেছে।’