নিউ ইয়র্কে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের চাকরি, বছরে বেতন ১ লাখ ৩০ হাজার ডলার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩ ২০২৫, ১৯:৩৫ হালনাগাদ: জানুয়ারি ১১ ২০২৬, ১১:২৫

দ্য শুবার্ট অর্গেনাইজেশনের লোগো। ছবি: প্লেবিল

দ্য শুবার্ট অর্গেনাইজেশনের লোগো। ছবি: প্লেবিল

  • 0

যেকোনো বর্ণ, ধর্ম, বয়স, শারীরিক অবস্থা, জেন্ডার, লিঙ্গ, জাতীয়তা ও আইনিভাবে সুরক্ষিত যেকোনো ক্যাটাগরির ব্যক্তি আবেদন করতে পারবেন।

সংগঠনের প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দিচ্ছে অ্যামেরিকার প্রাচীনতম পেশাদার থিয়েটার কোম্পানি ও নিউ ইয়র্ক সিটির ব্রডওয়ের বৃহত্তম থিয়েটারের মালিক ‍দ্য শুবার্ট অর্গেনাইজেশন। বিংশ শতাব্দীর ঊষালগ্ন থেকে নিউ ইয়র্কসহ অ্যামেরিকাজুড়ে শত শত থিয়েটার পরিচালনা করেছে সংগঠনটি।

প্রতিষ্ঠানের নাম: ‍দ্য শুবার্ট অর্গেনাইজেশন

পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১

চাকরির ধরন: ফুল টাইম

অভিজ্ঞতা: ৭ থেকে ১০ বছর

প্রার্থীর ধরন: যেকোনো বর্ণ, ধর্ম, বয়স, শারীরিক অবস্থা, জেন্ডার, লিঙ্গ, জাতীয়তা ও আইনিভাবে সুরক্ষিত যেকোনো ক্যাটাগরির ব্যক্তি আবেদন করতে পারবেন।

বার্ষিক বেতন: ১ লাখ ৩০ হাজার ডলার

অন্যান্য সুবিধা: পেইড হেলথ ইনস্যুরেন্স, সঞ্চয় ও পেনশন পরিকল্পনা

কর্মস্থল: নিউ ইয়র্ক সিটি

আবেদনের নিয়ম: আগ্রহীরা জিপরিক্রুটার সাইটে গিয়ে আবেদনের পথ পাবেন।

সূত্র: জিপ রিক্রুটার