বন্যা দুর্গতদের উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত, সকল ক্রু নিহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬ ২০২৫, ১২:০২

বিধ্বস্ত হেলিকপ্টার থেকে মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। ছবি: মিন্ট

বিধ্বস্ত হেলিকপ্টার থেকে মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। ছবি: মিন্ট

  • 0

খাইবার পাখতুনখোয়ায় কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা এ পর্যন্ত ৩০৭ জন নিহতের খবর পাওয়া গেছে।

ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, শহর ও গ্রামগুলো। খারাপ আবহাওয়ার কারণে শুক্রবার পাকিস্তানের প্রাদেশিক সরকারের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন ক্রুদের সকলেই নিহত হয়েছে।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর এক বিবৃতিতে জানিয়েছেন, বাজাউরের বৃষ্টি-দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বহনকারী প্রাদেশিক সরকারের একটি এমআই-১৭ হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে মোহমান্দ জেলার পান্ডিয়ালি এলাকায় বিধ্বস্ত হয়েছে।

মন্ত্রীর বরাত দিয়ে এএফপি জানায়, দুই পাইলটসহ পাঁচজন ক্রু সদস্য নিহত হয়েছেন,

খাইবার পাখতুনখোয়ায় কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা এ পর্যন্ত ৩০৭ জন নিহতের খবর পাওয়া গেছে। যার মধ্যে বুনারে কমপক্ষে ১৮৪ জনের মৃত্যু হয়েছে বলে জানায় দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

হিন্দুস্তান টাইমস জানায়, মাত্র ২৪ ঘন্টায় ৩০০ জনেরও বেশি প্রাণহানি ঘটেছে। নদীর পানি উপচে পড়ে রাস্তাঘাট ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে। গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধস ও রাস্তাঘাট ভেসে গেছে। প্রদেশের বেশ কয়েকটি এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘরবাড়ি ডুবে গেছে, রাস্তাঘাট জলপথে পরিণত হয়েছে। পানিতে ভাসছে গাড়ি। বিশৃঙ্খলার মধ্যে উদ্ধারকর্মীরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন।

বুনেরের ডেপুটি কমিশনার কাশিফ কাইয়ুমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এপি জানিয়েছে, পীর বাবা এবং মালিক পুরা গ্রামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছে কর্তৃপক্ষ।