ইউক্রেইনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার গাইডেড বোমা হামলায় দুইজন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম এই শহরের মেয়র ইহোর তেরেখভ শুক্রবার এ তথ্য জানান। হামলায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও পুলিশ সদস্যরা কাজ করছেন।
এদিকে রাজধানী কিয়িভের দুই অংশকে সংযুক্তকারী একটি সেতুতে টানা দ্বিতীয় দিন রাশিয়া ড্রোন হামলা চালিয়েছ। কর্মকর্তারা জানান, এই হামলায় শহরের স্বাভাবিক জনজীবন ব্যাহত করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়িভে অবিরাম রুশ ড্রোন হামলার কারণে পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা। সকাল ও সন্ধ্যায় শহরের সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা যায়।
সেতুতে সর্বশেষ হামলার আগে মেয়র ভিতালি ক্লিৎসকো নগর নিরাপত্তা পরিষদের বৈঠক করেন। সেখানে ঝুঁকি পর্যালোচনা করা হয়। শহরের পরিস্থিতিকে তিনি খুবই সংকটপূর্ণ বলে বর্ণনা করেন।