Skip to main content

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো ফিলিস্তিনিদের ৫০টি দোকান

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১৩ ২০২৬, ১৬:৪৪ হালনাগাদ: জুন ৮ ২০২৬, ৮:০৩

উচ্ছেদ অভিযান ফিলিস্তিনিদের দোকান ধ্বংসের পরের চিত্র।

উচ্ছেদ অভিযান ফিলিস্তিনিদের দোকান ধ্বংসের পরের চিত্র।

  • 0

মানবাধিকার সংগঠন ও আন্তর্জতিকভাবে সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েল কর্তৃপক্ষ ফিলিস্তিনি ও নিজেদের জন্য পৃথক যান ও সড়কপথ তৈরি করতে চায়। উচ্ছেদ অভিযানটি এ পরিকল্পনারই অংশ।

দক্ষিণ-পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-ইজরায়া শহরে বুলডোজার দিয়ে ফিলিস্তিনি অধিবাসীদের ৫০টিরও বেশি দোকান গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে নতুন গড়ে ওঠা একটি ইসরায়েলি বসতির সঙ্গে সড়ক সংযুক্ত করতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও জানানো হয়, এ ঘটনার মাত্র কয়েকদিন আগে কয়েকজন দোকান মালিক অনুমতিবিহীন উচ্ছেদ নোটিশ পেয়েছিলেন। পরে আইনজীবিরা ইসরায়েলের সুপ্রিম কোর্টে আপিল করলেও, উচ্ছেদের নির্দেশ বহাল থাকে।

অ্যান্টি-সেটেলমেন্ট সংগঠন পিস নাও-এর পরিচালক হাগিত ওফরান জানিয়েছেন, উচ্ছেদ অভিযানটি যেখানে চালানো হয়েছে ইসরায়েলের পরিকল্পনা হলো, সেখানে নতুন একটি সড়ক নির্মাণ করা। এরপর সড়কটিতে ফিলিস্তিনি যান চলাচল বন্ধ করে দেওয়া হবে এবং পুরো এলাকাটি তারা নিজেদের দখলে নিয়ে নিবে।

মানবাধিকার সংগঠন ও আন্তর্জতিকভাবে সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েল কর্তৃপক্ষ ফিলিস্তিনি ও নিজেদের জন্য পৃথক যান ও সড়কপথ তৈরি করতে চায়। উচ্ছেদ অভিযানটি এ পরিকল্পনারই অংশ।

এদিকে উচ্ছেদ অভিযানের ফলে দুর্ভোগে পড়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি দোকান মালিক।

ভুক্তভোগী দোকান মালিক মোহাম্মাদ আবু ঘালিয়েহ জানান, ৪৮ বছর দিন-রাত পরিশ্রম করে দোকানটি সাজিয়েছিলেন তিনি।

তিনি বলেন,’দোকানটি ছিল আমার সন্তান ও পরিবারের সম্বল। কিন্তু এখন একদিনের ভিতর সব শেষ হয়ে গিয়েছে।‘