ময়মনসিংহে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা, ভারতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৩ ২০২৫, ১১:৩৯

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের চিত্র। ছবি: এনডিটিভি

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের চিত্র। ছবি: এনডিটিভি

  • 0

সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত সপ্তাহে ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস(২৮) নামে এক কারখানা শ্রমিক দলবদ্ধ ক্রোধের স্বীকার হয়। জনতা ওই যুবককে তুলে এনে প্রথম পিটিয়ে হত্যা করে। পরে গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেয়।

ময়মনসিংহে হিন্দু ধর্মাবলম্বীর এক যুবককে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন।

এনডিটিভি জানায়, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতৃত্বে বিক্ষোভে জড়ো হয় অসংখ্য মানুষ।

বিক্ষোভকারী দলটি ব্যারিকেড ভেঙে হাইকমিশন ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ শুরু করলে উত্তেজিত জনতা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন।

বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশ কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে এ ঘটনা ঘটেছে।

দেশে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।

একই সঙ্গে ভুক্তভোগী যুবককে নির্মমভাবে হত্যার সঠিক তদন্ত ও বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা।

পুলিশ ওই সময় বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত সপ্তাহে ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস(২৮) নামে এক কারখানা শ্রমিক দলবদ্ধ ক্রোধের স্বীকার হয়।

জনতা ওই যুবককে তুলে এনে প্রথম পিটিয়ে হত্যা করে। পরে গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেয়।

তবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব জানায়, ভুক্তভোগীর বিরুদ্ধে ধর্ম অবমাননার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।